আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্বর্ণ, ডলার ইত্যাদি পাঠানোর নাম করে পার্সেল প্রতারণা, চক্রের অন্যতম সদস্য গ্রেফতার

প্রকাশ: 17 September, 2025 8:55 am

কখনো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ কিংবা ই-মেইল এ আসে অজানা ব্যক্তির মেসেজ। অপর পাশে থাকা ব্যক্তি নিজেকে পরিচয় দেন বিদেশে অবস্থান করা ইউএস আর্মি, ইউএস নেভিসহ বিভিন্ন পরিচয়। ধীরে ধীরে ভিকটিমের সাথে গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। সম্পর্কের এক পর্যায়ে স্বর্ণ, হীরাসহ মূল্যবান পাথর, বিশাল অংকের বৈদেশিক মুদ্রা, ডলার কিংবা ইউরো ইত্যাদি উপহার পাঠানোর কথা বলে ভিক্টিমদের ফাঁদে ফেলে। প্রতারকদের দাবি করা টাকা সরবরাহকৃত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা হওয়ার সঙ্গে সঙ্গে প্রতারণার শিকার ব্যক্তিকে সব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দেয়া হতো। সাধারণভাবে পরিচিত প্রতারণার এই ধরণ নাইজেরিয়ান ফ্রড ও পারসেল প্রতারক চক্র নামেই সমধিক পরিচিত।

এরকম একটি প্রতারক চক্রের অন্যতম সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. ফারুক হোসেন (৪৭), পিতা- মোঃ আব্দুল করিম, মাতা- মোছাঃ ছালেহা বেগম, সাং- গ্রাম- উত্তর বাসুদেবপুর, পোস্ট- বাংলাহিলি, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর। অদ্য ১৪/০৯/২০২৫ খ্রি. সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম এর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানার শান্তিনগর ব্র্যাক ব্যাংক শাখার সামনে থেকে নাইজেরিয়ান ফ্রড ও পারসেল প্রতারক চক্রের অন্যতম সদস্য মোঃ ফারুক হোসেন’কে গ্রেফতার করে।

তদন্তে জানা যায় যে, নাইজেরিয়ান নাগরিক মারলন স্যামুয়েলসসহ কতিপয় প্রতারক পরস্পর যোগসাজসে কখনও বাংলাদেশে বসে আবার কখনও দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্ব গড়ে পার্সেলে ডলার অথবা মূল্যবান উপহার পাঠানোর ফাঁদ পেতে প্রতারণাপূর্বক বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। চক্রের দেশি-বিদেশি সদস্যরা বিভিন্ন পন্থায় সাধারণ মানুষের ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ, ই-মেইল সংগ্রহ করে ইউএস আর্মি, ইউএস নেভিসহ বিভিন্ন পরিচয় ব্যবহার করে টার্গেটকৃত ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেন। সম্পর্কের এক পর্যায়ে স্বর্ণ, মূল্যবান পাথর, হীরা, বিশাল অংকের বৈদেশিক মুদ্রা, ডলার/ইউরো ইত্যাদি উপহার পাঠানোর প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে। প্রতারকদের দাবি করা অর্থ তাদেরই সরবরাহকৃত নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে জমা করার নির্দেশ দেওয়া হতো। এভাবে ওই নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অর্থ জমা হওয়ার পরপরই প্রতারণার শিকার ব্যক্তিকে সব ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্লক করে দিতো।

এরকম একটি ঘটনায় একজন ভিকটিমের অভিযোগের ভিত্তিতে সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম দীর্ঘ অনুসন্ধানে জানতে পারে যে, এরকম মোট ১৬ জন ভিকটিমের নিকট হতে প্রতারক চক্র সর্বমোট ১ কোটি ১৮ লক্ষ ৯৯ হাজার ৩৯৮ টাকা হাতিয়ে নেয় এ প্রতারক চক্রটি। গ্রেফতারকৃত মো. ফারুক হোসেন (৪৭) এর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডার্স এর পৃথক ০২টি ব্যাংক হিসাব এর প্রথমটিতে ১ কোটি ৪৫ লক্ষ ১০ হাজার ৬৮৫ টাকা ও দ্বিতীয়টিতে ২১ লক্ষ ৯১ হাজার ৪৭৫ টাকা লেনদেনের তথ্য উঠে এসেছে সিআইডির অনুসন্ধানে।

প্রাথমিক অনুসন্ধানে সত্যতা পাওয়ার পর সিআইডি বাদী হয়ে অভিযুক্ত (১) মোমেনা আক্তার রানি (৩৭), (২) মারলন স্যামুয়েলস (নাইজেরিয়ান নাগরিক), (৩) মোঃ কামরুল মোকসেদ প্রকাশ সাজু (৩৫), (৪) ইমরান হাসান ইকবাল (৩৩), (৫) মোঃ ফারুক হোসেন (৪৩) এবং (৬) মেসার্স ফারুক ট্রেডার্স ও (৭) মেসার্স জননী ট্রেডার্সসহ অজ্ঞাতনামা ১০/১৫ জন এর বিরুদ্ধে মতিঝিল (ডিএমপি) থানার মামলা নং-১৭/৬৮, তারিখ-১৬/০৩/২০২৫ ইং, ধারা- মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৪) মামলা রুজু করে।

মামলার রহস্য উদঘাটন, অপরাপর অভিযুক্তদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৭
      সূর্যোদয়ভোর ৬:৩৬
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।