আজ শনিবার | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৬:৪১

শিরোনাম :

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

সাংবাদিকতা এবং রাজনীতির মিশ্রধারায় আতিকুর রহমান রুমন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ

এস.এম ফারহান লাবিব : সাংবাদিকতা ও রাজনীতির দীর্ঘ সংগ্রামকে যারা বুকে লালন করেন, তাদের মধ্যে অন্যতম নিবেদিত নেতৃত্বের প্রতীক সাংবাদিক আতিকুর রহমান রুমন। জন্মভূমি বগুড়ার মাটিতে বেড়ে ওঠা এই মানুষটি বহু বছর ধরে সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে সাংবাদিকতা এবং রাজনীতির মিশ্রধারায় নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছেন। বিএনপির আন্দোলনের প্রতিটি বাঁকে তার ভূমিকা যেমন স্পষ্ট, তেমনি গণমানুষের স্বার্থে সাংবাদিকতার কলমও ছিল তার নিরন্তর অস্ত্র। সাংবাদিকতার মঞ্চে থেকেও রাজনৈতিক চেতনা ও জনকল্যাণের জন্য অবিরাম ভূমিকা রেখে আসা এই মানুষটি আজ বিএনপির প্রতিটি কর্মীর কাছে আত্মার অংশ হিসেবে সমাদৃত।

১৯৯০ সাল থেকে ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলগুলোর সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের সরকার প্রধান জনাব তারেক রহমানের নেতৃত্বে ৫৬ হাজার বর্গমাইলের দেশে, জেলার অজপাড়া গ্রাম থেকে শহরের অলিগলি ছড়িয়ে-ছিটিয়ে থাকা অসহায় মানুষদের দ্বারে দ্বারে আতিকুর রহমান রুমনের সরব উপস্থিতি দেখেছেন সাধারণ মানুষ। দীর্ঘ প্রায় ১৭টি বছর চোখের সামনে প্রিয় দলের নেতাকর্মীদের নির্যাতিত হতে দেখেও হাল ছাড়েননি তিনি। প্রিয় নেতা জনাব তারেক রহমানের মায়ায় সিক্ত রুমন হিমালয়ের ন্যায় অটল অবস্থান থেকে শক্ত হাতে মোকাবিলা করেছেন সকল প্রতিকূলতার।

প্রকাশ করা যায়, ২০০৬ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত দেশপরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সরকারগুলো প্রশ্নবিদ্ধ। সরকারি চাকরিতে ৫৬% কোটা সংস্কার দাবিতে বিগত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন বামদলীয় জোট সরকার ও দেশছাড়া দলটির এমপি-মন্ত্রী এবং প্রভাবশালী নেতাকর্মী। দেশছাড়া আওয়ামী লীগ নামক জগদ্দল পাথরের দুঃশাসনে ক্ষত-বিক্ষত দেশের হাজার হাজার মানুষ। সীমাহীন গুম, খুন, অপহরণ ও নির্মম নির্যাতনে নির্যাতিত সকল সাধারণ মানুষ, যা বিএনপি নেতাকর্মীদের জন্য ছিল নিত্যদিনের বাস্তবতা। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে সরকার গঠন, বিরোধী দলের শান্তিপূর্ণ আন্দোলনে লাঠিচার্জ ও গুলি, ছাত্রদল-যুবদলের ওপর দমন সবই ছিল ইতিহাসের নৃশংস অধ্যায়। এতো এতো নির্যাতন-নিপীড়ন কোন কিছুই যেন গায়ে মাখেননি রুমন।

বর্তমানে আতিকুর রহমান রুমন জাতীয় “দৈনিক দিনকাল” পত্রিকার বিশেষ প্রতিবেদক, বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য এবং “আমরা বিএনপি পরিবার”- নামে মানবিক ও সামাজিক সেবামূলক সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি গুম, খুন ও পঙ্গুত্বের শিকার নেতাকর্মী ও তাদের পরিবারসহ অসহায় মানুষদের পাশে দাঁড়ায়।

সম্প্রতি বগুড়ার সদর উপজেলার সাবগ্রাম এলাকায় ভয়াবহ আগুনে ঘরবাড়ি ও মূল্যবান সম্পদ হারিয়ে সম্পূর্ণভাবে অসহায় হয়ে পড়ে তিন-তিনটি পরিবার। পরবর্তীতে খবরটি পেয়ে আতিকুর রহমান রুমন ও তার নেতৃত্বাধীন “আমরা বিএনপি পরিবার” বেড়িয়ে পড়েন জনপ্রয়োজনে। তিনি সরাসরি তাদের দুর্দশা বোঝেন, পাশে দাঁড়ান এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সহমর্মিতা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন, যা স্থানীয়দের চোখে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করে।

২০২৪ সালের ২২ মার্চ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকনির্দেশনায় গঠিত হয় ‘আমরা বিএনপি পরিবার’ সেলটি। আতিকুর রহমান রুমনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ শুধুমাত্র রাজনৈতিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকে না; বরং তারা নিজ হাতে অসহায়দের পাশে দাঁড়ান, তাদের কষ্ট বোঝেন এবং পূর্ণ সহায়তা দিয়ে মানুষের জীবনে সত্যিকারের পরিবর্তন ও আশার সৃষ্টি করেন।

১৯৭৫ সালের ১৫ মে বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসুলিম পরিবারে জন্ম নেওয়া আতিকুর রহমান তার নিরলস নেতৃত্বেই আজ বিএনপি’র এক নিবেদিতপ্রাণ নেতা, সাংবাদিক ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। তারা তিন বোন, চার ভাই। পিতা মরহুম হাফিজুর রহমান ছিলেন সরকারি চাকরিজীবী ও সমাজসেবক। মাতা মরহুমা ফেরদৌসী বেগম ছিলেন গৃহিণী ও এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান, যিনি ছিলেন দানশীলতার জন্য ভীষণ পরিচিত। রুমনের শিক্ষাজীবন শুরু হয় উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শাহ সুলতান কলেজ থেকে এবং ঠিক সেখান থেকেই ছাত্র রাজনীতির পাশাপাশি হাতেখড়ি হয় সাংবাদিকতার।

সাংবাদিকতা জীবনে ১৯৯৩ সালে বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক আজ ও আগামীকাল” পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে যোগ দেন দৈনিক দিনকাল পত্রিকায়। সেখানে বগুড়া ব্যুরো প্রধান, পরে ঢাকা অফিসে নিজস্ব প্রতিবেদক, সিনিয়র প্রতিবেদক এবং বিশেষ প্রতিবেদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি অনলাইন নিউজপোর্টাল “বিডি প্রেস ডটনেট” – এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন । সাংবাদিকতার সুবাদে যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েল্‌স্‌ , তুরস্ক, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, চীন, সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভূটানসহ নানা দেশ সফর করেছেন তিনি। বর্তমানে তার স্ত্রী ও একমাত্র কন্যা জাজিয়া রহমানকে নিয়ে ঢাকায় বসবাস করছেন।

দলীয় সহকর্মীরা মনে করেন, আতিকুর রহমান রুমন শুধু একজন নেতা বা সাংবাদিক নন, বরং তিনি বিএনপি’র প্রতিটি কর্মীর আত্মার অংশ, যিনি রাজনৈতিক সংগ্রাম, সাংবাদিকতা এবং মানবিক কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনে মানবিকতার ব্যাপক প্রভাব ফেলেছেন।

ফ্যাসিস্ট শাসনামলের দীর্ঘ সময়টিতে নানা ভাবে নিজ উদ্যোগেও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। আজও পূর্বের ন্যায় দেশকে এগিয়ে নিতে প্রিয় নেতার নেতৃত্বে দুর্বার গতিতে স্ব স্ব অসহায় পরিবারের দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছেন তিনি। যার ধারাবাহিকতায় বিশিষ্ট সাংবাদিক জনাব আতিকুর রহমান রুমনের ত্যাগ ও সংগ্রামকে ঘিরে রাজপথে আজও ধ্বনিত সেই স্লোগান—

“দুর্দিনের রুমন ভাই, আমরা তোমায় ভুলি নাই।”

এক্সক্লুসিভ প্রধান খবর মিডিয়া রাজনীতি রাজশাহী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ

    আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গিয়েছে:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান

    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব

    ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

    এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধির নেতৃত্বে জাতিসংঘের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ: মানবসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে আলোচনা

    নতুন সরকারকে বিপদে ফেলতে মরিয়া বিএডিসির আওয়ামী ও জামাত সংশ্লিষ্ট কর্মকর্তারা

    আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ–চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর

    মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

    জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী


    • শনিবার, ২ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৩
      সূর্যোদয়ভোর ৬:২৪
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:২১
      মাগরিবসন্ধ্যা ৭:২৭
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।