আজ বুধবার | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা মহর্রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৯

বিডি দিনকাল ডেস্ক : মরহুম আরাফাত রহমান কোকো মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মিরপুরে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ১ নম্বর গুদারাঘাট চারতলা মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদুল মিরাজ বলেন, আমরা একটি মাদকমুক্ত সমাজ চাই। তরুণ প্রজন্ম যদি খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে কোনো অপশক্তিই তাদের মাদকের অন্ধকার জগতে টেনে নিতে পারবে না। খেলাধুলা শুধু শরীর-মনকে সুস্থ রাখে না, এটি একটি জাতির ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, খেলাধুলার মাঠেই তরুণদের স্বপ্ন ও প্রতিভা বিকশিত হয়। তাই প্রত্যেক তরুণকে খেলাধুলার সঙ্গে যুক্ত করার জন্য সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এসময় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বুধবার, ১৭ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ |
| এশা | রাত ৯:১৫ |