আজ বুধবার | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১১

শিরোনাম :

জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

‘সমন্বয়ক’পরিচয়ে উত্তরায় বেপরোয়া সন্ত্রাসী আকাশ (ভিডিও সহ)

প্রকাশ: ২ অক্টোবর, ২০২৫ ৭:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে বেপরোয়া হয়ে উঠছে একটি চক্র। নিজেদেরকে সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে তল্লাশি, যে কাউকে আওয়ামী লীগের দোসর ট্যাগ দিয়ে মারধর, কিশোর গ্যাং পরিচালনা, মারামারি-হট্টগোলসহ নানা অভিযোগ উঠছে চক্রটির বিরুদ্ধে। এসব কারণে আতঙ্ক বিরাজ করছে উত্তরাবাসীর মধ্যে।

এ চক্রের মূলহোতা আসাদুর রহমান আকাশ। তার বিরুদ্ধে তিন সাংবাদিকের ওপর সন্ত্রাসী কায়দায় হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন- দৈনিক ইত্তেফাক পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর কবির, সকালের সময় পত্রিকার সিটি রিপোর্টার মো. জোবায়ের আহমেদ ও বিজয় টিভি রিপোর্টার এ কে আজাদ।

জানা যায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে উত্তরায় একটি রেস্টুরেন্টে দুই ব্যবসায়ীর দ্বন্দ্ব সংক্রান্ত সংবাদের তথ্য সংগ্রহ করতে গেলে আসাদুর রহমান আকাশের নেতৃত্বে কিশোর গ্যাং গ্রুপটি সাংবাদিকদের ওপর হামলা চালায়। এ ঘটনার পুরো সিসিটিভি ফুটেজ এসেছে প্রতিবেদকের হাতে। ফুটেজে আকাশসহ তার সহযোগীরা মিলে চেয়ারে বসা সাংবাদিক জোবায়ের আহমেদসহ অন্যদের শারীরিকভাবে আঘাত করতে দেখা গেছে। উগ্র-মারমুখী অবস্থায় আকাশ নিজ বাহিনী নিয়ে একের পর হুমকি-ধামকি ও মারধর করছে চেয়ারে বসা সাংবাদিক জোবায়ের আহমেদসহ অন্যদের। সেই সাথে সাংবাদিক জুবায়েরের গলা টিপেও ধরতে দেখা গেছে তাকে। এ ছাড়া পিছন থেকেও যোবায়ের আহমেদকে মারধর করতে দেখা গেছে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আকাশ সন্ত্রাসী কায়দায় রেস্টুরেন্টে ঢুকেই তুইতোকারি করে সবার নাম জানতে চায়। এ সময় আকাশের পরিচয় জানতে চাইলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক জোবায়ের আহমেদকে এলোপাতারি মারধর করেন আকাশ। একই সাথে তার সাথে থাকা লোকজন সাংবাদিকদের ওপর হামলা করে। এ সময় আকাশ বাহিনীর সদস্যরা ভুক্তভোগী সাংবাদিকদেরকে চেয়ারে বসিয়ে ‘আওয়ামী লীগের দোসর’আখ্যা দিয়ে ভিডিও করে নানা ভয়ভীতি প্রদর্শন করেন।

ভুক্তভোগীদের অভিযোগ ও ভিডিওতে প্রকাশ পাওয়া মারধরের ঘটনায় আসাদুর রহমান আকাশের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পুরো ভিডিও পুনরায় দেখে তাকে প্রশ্ন করার কথা জানান তিনি। এরপর তিনি আর যোগাযোগ করেননি।

সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে এই সন্ত্রাসী আকাশ ও তার সহযোগীদের আগে একবার গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। তারপরেও থেমে থাকেনি তার নানা অপরাধ মূলক কার্যক্রম ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মূখ্য সংগঠক ওমর ফারুখ বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। সংবাদমাধ্যমের ওপর কোনো হামলা গণতন্ত্রের বিরুদ্ধেই হামলার বহিঃপ্রকাশ। তাই এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।

এদিকে—তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে। দ্রুত অভিযোগ খতিয়ে ব্যবস্থা নিতে পশ্চিম থানার অফিসার ইনচার্জকে বলা হয়েছে। বক্তব্যে- মব কালচারও প্রতিহত করার কথা জানান তিনি।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

    গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: স্থানীয় সরকার মন্ত্রী

    আমরা যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে চাই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনাকে ‘‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ’ বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

    ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ-হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশ

    উত্তরায় এক ব্যবসায়ীকে অপহরণের পর ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় ,ভিকটিম উদ্ধার : চক্রের মাস্টারমাইন্ডসহ ৩ জনকে দক্ষিণখান থানা এলাকা থেকে গ্রেফতার

    ৮ কোটি ৪১ লক্ষ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

    সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার:সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

    জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা ২০২৫ বাস্তবায়নে ঢাকা বিভাগীয় পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

    বাংলাদেশী জাতীয়তাবাদ ও প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান: স্থানীয় সরকার মন্ত্রী

    ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

    শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী*

    জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা নামলো টুরাগ অ্যাক্টিভ ৬ষ্ঠ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: স্থানীয় সরকার মন্ত্রী

    ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন

    পরিবেশবান্ধব আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা হবে — ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

    দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল: স্থানীয় সরকার মন্ত্রী

    কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর।

    বিশ্বকাপ ফুটবল-২০২৬ উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    দুবাই ভ্রমণে সুখবর: ৪৮ কর্মঘণ্টার মধ্যেই মিলবে পর্যটন ভিসা

    চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    গুলশানে বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মতবিনিময়

    ঢাকা বিমানবন্দরে প্রায় ১ কোটি টাকার মূল্যে ৬০০ গ্রাম স্বর্ণালংকারসহ ৬ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    স্থানীয় সরকার বিভাগের জরুরি আলোচনা সভায় এবার ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত

    জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শেকৃবিতে বৃক্ষরোপন

    ছয় জাতির আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।


    • বুধবার, ১৭ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৪
      সূর্যোদয়ভোর ৬:১১
      যোহরদুপুর ১২:৫৯
      আছরবিকাল ৪:১৭
      মাগরিবসন্ধ্যা ৭:৪৭
      এশা রাত ৯:১৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।