আজ | | | |

শিরোনাম :

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

প্রবাসীদের সেবায় অগ্রগতি, বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু অসাধু কর্মচারী

চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে প্রবাসী কল্যাণ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

প্রকাশ: 6 October, 2025 6:01 am

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য সেবার মানোন্নয়নে সাম্প্রতিক সময়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে। তবে উন্নয়নমূলক এসব উদ্যোগের মাঝেই কিছু বদলি হওয়া ও অসন্তুষ্ট কর্মচারী বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেবার ধারাবাহিকতায় বিঘ্ন ঘটানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টরা বলছেন, পছন্দমতো পদায়ন না হওয়ায় একটি চক্র ইচ্ছাকৃতভাবে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, যা প্রবাসীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

দৃশ্যমান পরিবর্তন: জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিমানবন্দরে প্রবাসীদের সেবায় গতি আনতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। এর আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু করা হয়েছে প্রবাসী লাউঞ্জ ও আগমনী লাউঞ্জ, যেখানে প্রবাসীরা বিশ্রাম ও সেবা পাচ্ছেন।

সেবার মান নিশ্চিত করতে নিয়োগ দেওয়া হয়েছে ১০৭ জন ভলান্টিয়ার, যারা তথ্য ও সহায়তা দিয়ে প্রবাসীদের সহযোগিতা করছেন। বিমানবন্দরের ইমিগ্রেশনের ভেতরে থাকা তিনটি পুরোনো প্রবাসী কল্যাণ ডেস্ক অপসারণ করে বহির্গমন ছাড়পত্র যাচাইয়ের দায়িত্ব ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, যাতে হয়রানি কমে।

বর্তমানে প্রবাসী কল্যাণ ডেস্ক পরিচালিত হচ্ছে উপ-পরিচালক শরিফুল ইসলামের নেতৃত্বে। তিনটি শিফটে দায়িত্ব পালন করছেন ৩ জন সহকারী পরিচালক,৯ জন উপসহকারী পরিচালক,কম্পিউটার অপারেটর ও অন্যান্য সহায়ক কর্মী।

সেবার আওতায় রয়েছে—সৌদি আরবের রিএন্ট্রি ভিসা সত্যায়ন, অসুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা ও হাসপাতালে ভর্তি,নির্যাতিত ও অবৈধভাবে ফেরত আসা কর্মীদের সহায়তা, প্রবাসীদের মরদেহ হস্তান্তর ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা সহায়তা, বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা,শিগগিরই চালু হচ্ছে প্রবাসী কার্ড বিতরণ কার্যক্রম।

প্রবাসী কল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিচালক শরিফুল ইসলাম বলেন, “কিছু চিহ্নিত কর্মচারী বদলির পর ক্ষোভ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। এতে সেবা ব্যাহত হচ্ছে এবং প্রবাসীদের মধ্যে ভুল বার্তা যাচ্ছে।”

বিএমইটি পরিচালক মাসুদ রানা বলেন, “পছন্দসই পদায়ন না হওয়ায় কিছু কর্মচারী ইচ্ছাকৃতভাবে সেবা কার্যক্রমের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ : সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলেছেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের দ্রুত চিহ্নিত করে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। না হলে অর্জিত সুনাম ও প্রবাসীদের আস্থা হারিয়ে যাবে।”

এ ছাড়া, একটি দুষ্টচক্র সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন কর্মকর্তারা।

প্রধান খবর প্রশাসন রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল


    • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৪
      সূর্যোদয়ভোর ৭:০০
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫৯
      মাগরিবসন্ধ্যা ৬:২৫
      এশা রাত ৭:৪১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।