আজ বৃহস্পতিবার | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:২৭

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, জাল টাকা ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, পিপিএম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ ১৮ অক্টোব ২০২৫ তারিখ ২২১০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন দবির মোল্লার গেট হতে লালন আখড়াগামী পাকা রাস্তায়” চেকপোস্ট পরিচালনা করা কালে জাল ২১,৫০০ (একুশ হাজার পাঁচশত) টাকা সহ আসামী মোঃ সবুজ হোসেন (২৪), পিতা- শাহজাহান আলী, মাতা- আদরী খাতুন, সাং- আমবাড়ীয়া পশ্চিমপাড়া, পোস্ট- থানা- মিরপুর, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে।
পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৫ |
| সূর্যোদয় | ভোর ৬:২৫ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৬ |
| এশা | রাত ৮:৪৭ |