আজ সোমবার | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:৩২

শিরোনাম :

চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক ; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক : সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

লালমনিরহাটে আ’লীগ-জাপার দলীয় পদ থেকে গণপদত্যাগ করলেন ইউনিয়ন পরিষদ সদস্যরা।

প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৫ ৮:১৮ পূর্বাহ্ণ

‎লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাট সদর উপজেলার ৮টি ইউনিয়নের ৫৬ জন ইউপি সদস্য তাদের নিজ নিজ দল আ’লীগ ও জাতীয় পার্টি থেকে একযোগে গণপদত্যাগের ঘোষণা দিয়েছেন। পদত্যাগকারী ৫৬ জন ইউপি সদস্যের মধ্যে ৪৪ জনই আওয়ামীলীগ সমর্থিত এবং ১২ জন জাতীয় পার্টি (জাপা) সমর্থিত।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ হলরুমে এক জরুরি সভায় একত্রিত হয়ে তারা সাংবাদিকদের নিকট এই ঘোষণা দেন।

জানা যায়, পদত্যাগকারী ইউপি সদস্যদের মধ্যে বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদানের ঘোষণা দিলেও,বাকিরা তাৎক্ষণিকভাবে কোনো রাজনৈতিক দলে যোগদানের ঘোষণা দেননি। তবে তারা জানিয়েছেন,পরবর্তীতে সুবিধাজনক সময়ে তাদের সম্মিলিত রাজনৈতিক সিদ্ধান্ত জানাবে।

পদত্যাগের ঘোষণা দেওয়া পদত্যাগকারী ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতারা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করেন। তারা এক বাক্যে বলেন,তারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ‘ভুল রাজনীতির’ সঙ্গে জড়িত ছিলেন। এখন তারা তাদের ভুল বুঝতে পেরেছেন এবং দলটির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছেন।

মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মমতাজ আলী এবং এরশাদুল বলেন, “আজ থেকে আমরা আর কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি করব না। তবে ভবিষ্যতে ভালো কোনো রাজনৈতিক দল পেলে সেই দলে যোগ দেব।”

একইভাবে, মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য সাহাবুল হক সহ জাতীয় পার্টির সমর্থিত ইউপি সদস্যরাও দল থেকে পদত্যাগের একই কারণ ও মনোভাব ব্যক্ত করেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া বক্তারা হলেন:‎লাল মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), মমতাজ আলী (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি), সাহাবুল হক (মহেন্দ্রনগর ইউপি সদস্য ও জেলা জাপার সদস্য), আজিজুল ইসলাম (হারাটি ইউপি সদস্য ও হারাটি ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), ইব্রাহীম মিয়া (খুনিয়াগাছ ইউপি সদস্য ও খুনিয়াগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি)।তবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয়পদে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনও দল থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক ; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে

    গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

    পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক : সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

    বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ

    বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    সারা দেশে এ খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে: চাঁদপুর সার্কিট হাউসে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৫

    সৌদি আরব ও কুয়েতের কারণে ভেস্তে যায় ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম

    সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় ড. মোহাম্মদ ইউনূস,ড. আসিফ নজরুল এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ^ রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

    “নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাব-১১ এর চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জন আটক

    প্রথমবারের মতো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন

    নাগরিক দুর্ভোগের আরেক নাম ঢাকা -১৮ : সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

    অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

    পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী


    • রবিবার, ১০ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৭
      সূর্যোদয়ভোর ৬:১৯
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৩১
      এশা রাত ৮:৫৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।