আজ সোমবার | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১০

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’ ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবো

পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলনসহ সমমনা ৮ দল

প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ

জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিয়েছে জামায়াত, ইসলামী আন্দোলনসহ সমমনা ৮ দল। বৃহস্পতিবার দুপুরে আন্দোলনরত ৮ দলের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সরকারি

বাসভবন যমুনায় গিয়ে এই স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষে উপদেষ্টা আদিলুর রহমান খান স্মারকলিপি গ্রহণ করেন।

প্রতিনিধিদলে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) সেক্রেটারি মুহা. নিজামুল হক।

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকে মতিঝিল শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামায়াতসহ অন্যান্য দলের কর্মী-সমর্থকরা। বেলা ১১টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। এখানে সংক্ষিপ্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শেষে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা নিয়ে রওনা হয় আটটি ইসলামী দলের নেতাকর্মীরা। এর আগে পল্টন মোড়ের সমাবেশে জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির দাবি জানিয়ে বলেছেন, ‘সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল বাঁকা করবো, ঘি আমাদের লাগবেই, নো হাঙ্কি পাঙ্কি।’

তিনি বলেন, আমরা রাজপথে এসেছি, প্রয়োজনে আবার রক্ত দেবো, প্রয়োজনে আবার জীবন দেবো। আমাদের জুলাইয়ের অর্জনকে ব্যর্থ হতে দেবো না। জুলাইয়ের সনদ বাংলার মাটিতে দেশের সংবিধানে অন্তর্ভুক্ত হবে।

তিনি বলেন, আলোচনা, সেই বলবো এই বলবো করতে করতে নির্বাচনের সময় কাছাকাছি চলে আসছে। এই চালাকি সরকারকে বিপদে ফেলবে এবং আমার দল (জামায়াত) দাবি আদায়ের নতুন পন্থা আবিষ্কার করবে। ডা. তাহের জাতীয় নির্বাচনের আগেই গণভোট করার দাবি জানিয়ে বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নেই। গণভোটের জন্য টাকা খরচের অজুহাত উড়িয়ে দিয়ে ডা. তাহের বলেন, দেশে একদিনে যে পরিমাণ চাঁদাবাজি হয়, তা বন্ধ হলে প্রত্যেক দিন একটি করে গণভোট করা গেলেও টাকার অভাব হবে না। তিনি বলেন, জামায়াত শান্তি ও সমাধান চায় বলেই আলোচনার আহ্বান জানিয়েছে এবং এর জন্য ইতিমধ্যেই একটি কমিটিও গঠন করেছে।

ডা. তাহের সরকারকে ‘আলোচনা কেবল তোমরাই করো’ বলে ঘুমিয়ে না থেকে আলোচনার ক্ষেত্র তৈরি করে দেয়া এবং রেফারির ভূমিকা রাখার দাবি জানান।

এ সময় তিনি বলেন, আমি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করবো। ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করবো যেন বিএনপি’র পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে।

ডা. তাহের বলেন, জাতিকে আর রাজনৈতিক বিদ্বেষ নয়, আগামী নির্বাচন কীভাবে হবে, ভোটকেন্দ্র কীভাবে নিরাপদ থাকবে এবং ভোট ডাকাতি আর হবে না এসব বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে ঐক্যে আসতে হবে। তিনি বলেন, প্রতিটি দল টেলিভিশনে ঘোষণা করবে যে তারা কোনো কেন্দ্র দখল করবে না, করলে সেই আসনের নির্বাচন বাতিল হবে।

প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য প্রকাশ্যে স্টেপ গ্রহণের দাবি জানিয়ে ডা. তাহের বলেন, ৫৪ বছরে দেশের মানুষ সঠিক নির্বাচন পায়নি এবং আরেকটি প্রশাসনের নির্বাচনকে কোনো ভাবেই মেনে নেবে না। তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়ার পরও কোনো উন্নতি না হলে আগামী ১১ তারিখ ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হবে, যেখানে ঢাকা মহানগরী জনতার মহানগরী হবে এবং অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি জানানো হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের দলের মুখপাত্র ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপি সংস্কারকে বারংবার বাধাগ্রস্ত করেছে, তারা রাষ্ট্র সংস্কার চায় না, সুষ্ঠু ধারার রাজনীতি চায় না। তাদের সিনিয়র নেতাদের কথাবার্তায় এটা বারংবার স্পষ্ট হয়েছে। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে দেশকে আর কোনো অবস্থায় আগের পরিস্থিতিতে ফিরে যেতে দেয়া যাবে না। তাই সংস্কার করতেই হবে। সেজন্য অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দিতে হবে এবং জুলাই সনদের আইনীভিত্তি নিশ্চিত করতে তফসিলের আগেই গণভোট দিতে হবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের রাজপথে নামতে হবে, দাবি আদায়ে আন্দোলন করতে হবে তা আমরা ভাবি নাই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বাধ্য করেছে। তাদের তিনটা অঙ্গীকার ছিল। আমরা বলবো, সেই অঙ্গীকার বাস্তবায়ন করুন। সংস্কারের জন্য কমিশন হয়েছে, ঐকমত্য কমিশন হয়েছে, জুলাই সনদ হয়েছে, সনদে স্বাক্ষর হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ব্যাপারে সবাই একমত হয়েছে, সংস্কার বাস্তবায়নে গণভোটের বিষয়েও সকলে একমত হয়েছে; এখন গড়িমসি কীসের? আগামী ১০ তারিখের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি না হলে আমরা ঢাকায় লোকে লোকারণ্য করে সমাবেশ করবো; ইনশাআল্লাহ।

এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি প্রদান শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আদেশ জারির জোর দাবি জানিয়েছেন।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি এই ঐতিহাসিক সনদ বাস্তবায়নে বিলম্ব বা ষড়যন্ত্রের সুযোগ দেয়া হয়, তবে প্রধান উপদেষ্টা জনগণের আকাঙ্ক্ষা পূরণের যে মর্যাদা অর্জন করেছেন, তা নষ্ট করবেন। জাতীয় নির্বাচনের আগে চলতি নভেম্বর মাসের মধ্যেই গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দেয়ার কাজ শুরু করার দাবি জানান গোলাম পরওয়ার। গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষের গণআকাঙ্ক্ষা এবং বহু রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো প্রস্তুত করা প্রয়োজন। আর সেই লক্ষ্যেই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে ‘জুলাই সনদ’ প্রস্তুত করেছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, আপনি (প্রধান উপদেষ্টা) নিজেই গণআকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করেছিলেন এবং সব রাজনৈতিক দলের প্রস্তাবকে একমত করার জন্য ঐকমত্য কমিশন গঠন করেছিলেন। আপনি ঐকমত্য কমিশনের প্রধান হিসেবে সরকারেরও প্রধান।সূত্র: মানবজমিন

এক্সক্লুসিভ প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন

    যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’

    বাংলাদেশ শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে “হামের সংক্রমণ প্রতিরোধ করণীয়” লিফলেট বিতরণ

    ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ

    সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

    রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

    ‘সরকারের যে ভালো দিক গুলো তুলে ধরবেন,আমাদের সহযোগিতা করবেন, সরকারকে সহযোগিতা করবেন:অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল

    সকল বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করে দিয়েছে ইরান।

    অপারেশন সিঁদুরের পর গত বছর পাকিস্তানের সঙ্গে গোপনে বৈঠক করেছে ভারত:সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস

    তরুণদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে জেসিআই বাংলাদেশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়: স্থানীয় সরকার মন্ত্রী

    বিএনপির নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীকে গুম ও হত্যার পূর্বে দুজন ছাত্র নেতা কে গুম করা হয়,এই গুম গুলা একই সূত্রে গাঁথা: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    চাঁদপুরে পাউবোর প্রকল্পে নামে মিথ্যে সিন্ডিকেটের প্রপাগান্ডা ছড়াছে একটি সিন্ডিকেট “

    মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন: মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

    পুণ্ড্রনগর বগুড়ার হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার :প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন

    আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা. খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

    কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিতঃপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

    সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

    আগামী বৈশাখ থেকে দেশের প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব আয়োজন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে:পল্টনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পহেলা বৈশাখ – বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত শুরু করা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

    সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘স্বাধীনতার পর সংসদীয় ইতিহাসে এক অধিবেশনে এত বিপুল পরিমাণ বিল পাস বা অধ্যাদেশকে আইনে রূপান্তর করার নজির নেই:চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি

    মালয়েশিয়ার শ্রমবাজার খুব শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হবে : প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন

    এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব —পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান


    • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৫
      সূর্যোদয়ভোর ৬:৩৩
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:২২
      এশা রাত ৮:৪০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।