আজ | | | |

শিরোনাম :

দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ০৩ সদস্য নিহত ও ০৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

কুড়িগ্রামে বছরে ৪৮০ কোটি টাকা ব্যয়, তবুও শিক্ষায় চরম নৈরাজ্য

প্রকাশ: 16 November, 2025 4:57 pm

আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : সরকার প্রতি বছর কুড়িগ্রামের শিক্ষা উন্নয়নে শিক্ষক-কর্মচারীদের বেতনভাতায় ব্যয় করছে প্রায় ৪৮০ কোটি টাকা। কিন্তু শিক্ষা প্রশাসনের নিষ্ক্রিয়তা, শিক্ষক অনুপস্থিতি, রাজনৈতিক-ব্যবসায়িক কর্মকাণ্ডে শিক্ষকদের জড়িত থাকা এবং একাধিক প্রতিষ্ঠানে দায়িত্বহীনতার কারণে জেলার শিক্ষার মান প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে।

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ৯টি উপজেলায় ৩১৮টি মাধ্যমিক বিদ্যালয়, ৬২টি নিম্ন মাধ্যমিক, ১৯টি স্কুল অ্যান্ড কলেজ, ৯২টি কলেজ ও ২১২টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের বেতন ভাতা বাবদ সরকার প্রতি মাসে প্রায় ৪০ কোটি (তথ্যসূত্র সোনালী ব্যাংক কুড়িগ্রাম) এবং বছরে ৪৮০ কোটি টাকা বরাদ্দ দেয়।

বছরে কোটি কোটি টাকা, ফল শূন্য—শিক্ষার্থীরা হতাশ

সরজমিনে দেখা গেছে, কয়েকটি ভালো প্রতিষ্ঠানের বাইরে বেশিরভাগ স্কুল-কলেজে শিক্ষার বেহাল দশা। বহু শিক্ষক নিয়মিত ক্লাসে উপস্থিত হন না। কেউ রাজনীতি, কেউ ব্যবসা, সাংবাদিকতা বা কোচিং সেন্টারের কাজে ব্যস্ত। ফলে সরকারি অর্থ ব্যয় হলেও শিক্ষার্থীরা পাচ্ছে না মানসম্মত শিক্ষা।

কাঠালবাড়ি ডিগ্রি কলেজ: ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে পাস মাত্র ১৪%

কুড়িগ্রাম সদরের কাঠালবাড়ি ডিগ্রি কলেজে শিক্ষক ২৯ জন, কর্মচারী ১১ জন—মোট ৪০ জনের কর্মরত থাকা সত্ত্বেও এবারের এইচএসসি পরীক্ষায় ২০৯ জনের মধ্যে পাস করেছে মাত্র ৩০ জন, পাসের হার ১৪%।
কলেজ কর্তৃপক্ষ জানায়, গত দুই বছরে বেতন হিসেবে সরকার ব্যয় করেছে ২ কোটি ৬৪ লাখ টাকা, যা তুলনায় ফলাফল অত্যন্ত হতাশাজনক।

কলেজ অধ্যক্ষ আব্দুল আজিজ জানান, “কয়েকজন দায়িত্বহীন শিক্ষকের কারণে পুরো কলেজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।”
গভর্নিং বডির নতুন সভাপতি আব্দুল মালেক বলেন, “বিধি মোতাবেক কলেজ পরিচালিত হবে। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।”

শিক্ষকদের রাজনৈতিক ব্যস্ততা ও প্রক্সি দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগ-

শুধু এই কলেজ নয়—জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে বহু প্রধান শিক্ষক ও প্রভাষক নিয়মিত প্রতিষ্ঠানে না গিয়ে রাজনীতি, ইউনিয়ন পরিষদের কাজ, এনজিও মিটিংসহ ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন।

ঘোগাদহ ইউনিয়নের মালেকা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, ভোগডাঙ্গার মধ্য কুমরপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান—দুজনকেই অনিয়মিত অনুপস্থিতির অভিযোগ করা হয়েছে।

অন্যদিকে রাজারহাট ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান ও কাঠালবাড়ি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাদেকুল ইসলাম নুরু কয়েক মাস জেলে থাকার পরও নিয়মিত ক্লাস না নিয়েও বেতন পাচ্ছেন—এমন অভিযোগও রয়েছে।

শিক্ষা কর্মকর্তার নির্দেশনা উপেক্ষিত

২ নভেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম শিক্ষার মান উন্নয়নে ১০ দফা নির্দেশনা পাঠালেও অনেক প্রতিষ্ঠান তা মানছে না।
এসব নির্দেশনায় ক্লাস রুটিন মেনে পরিচালনা, উপস্থিতি নিশ্চিত করা, এসেম্বলি করা, মুভমেন্ট রেজিস্টারে সই, পরীক্ষা ছাড়া অন্যান্য কাজে উপস্থিত থাকার কথা বলা হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভায় উদ্বেগ-

৯ নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন—“শিক্ষার মান উন্নয়নের জন্য সবাইকে কঠোর অবস্থান নিতে হবে। প্রয়োজনে আকস্মিক পরিদর্শন বাড়াতে হবে।”

পুলিশ সুপার, সেনাবাহিনী প্রতিনিধি, জেলা শিক্ষা কর্মকর্তা—সকলেই শিক্ষার মান অধঃপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

দুর্নীতি প্রতিরোধ কমিটির মতামত-

কুড়িগ্রাম জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক লিয়াকত আলী বলেন—“শিক্ষকদের অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বহীনতার অভিযোগ আমাদের কাছে নিয়মিত আসে। শিক্ষার নিম্নমানের কারণে কুড়িগ্রামের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় পিছিয়ে যাচ্ছে।”

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আদালতে নারী আইনজীবীকে হেনস্থা,ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

    দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ০৩ সদস্য নিহত ও ০৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

    বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

    বাংলাদেশ আম্পায়ার্স এসোসিয়েশন’র সাবেক ট্রেজারার মরহুম খাদেমুর রহমান’র ছোট ছেলে সাইদুর ইন্তেকাল করেছেন: যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক

    দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর শিক্ষা: পার্বত্য চট্টগ্রামে শিক্ষার দূরত্ব কমানোর কার্যকরমাধ্যম

    আইনজীবী হিসেবে সফল হতে হলে শুধু অর্থের পেছনে ছুটলে হবে না,পেশাগত দক্ষতা অর্জনের প্রতি মনোযোগী হতে হবে:আইনমন্ত্রী

    সমঝোতা স্মারক স্বাক্ষর: বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনা: মাহ্দী আমিন

    সাভারে বিশেষ অভিযানে ডিবি (উত্তর) পৃথক পৃথক স্থান থেকে ৮ অপরাধীকে গ্রেফতার করেছে

    উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ২ লাখ টাকা ছিনতাইয়ে অভিযোগ

    শ্রীনগর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক’র পিতার মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী সহ কেন্দ্রীয় নেতা মীর সপুর শোক বার্তা

    খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ‘ভিওডি বাংলা’

    পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সাথে জার্মানিতে বিএনপির একাংশের বৈঠকের নিন্দা

    পার্বত্য মন্ত্রী সাচিং প্রু-এর পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ


    • মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৩
      সূর্যোদয়ভোর ৬:৪০
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৬
      মাগরিবসন্ধ্যা ৭:১৭
      এশা রাত ৮:৩৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।