আজ শুক্রবার | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:২২

শিরোনাম :

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ:মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত:পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে:ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার

নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে এনসিপি

প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫ ৬:১৫ অপরাহ্ণ

এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সরকার বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি: বাসস

ঢাকা : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোট দেশে নতুন রাজনৈতিক ধারা, অর্থবহ সংস্কার ও অংশগ্রহণমূলক গণতন্ত্রকে আরও এগিয়ে নেবে বলে তারা আশা করছে।

সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির প্রধান সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী সরকার ও নির্বাচন কমিশনকে (ইসি) তফসিল ঘোষণার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ এখন ‘১২ ফেব্রুয়ারির একটি অর্থবহ নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে’।

তিনি বলেন, ‘আমাদের শেষ শর্ত ছিল- গণভোট অবশ্যই ভোটের দিনই হতে হবে। আমরা এ প্রতিশ্রুতি রক্ষা করার জন্যসরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই।’

পাটোয়ারী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারি উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতি ভোটারে সর্বোচ্চ ১০ টাকা বা প্রার্থীপ্রতি ২৫ লাখ টাকা ব্যয়সীমা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি সব প্রার্থীর ক্ষেত্রে এ ব্যয়সীমা কঠোরভাবে প্রয়োগের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, যাতে বৈষম্যের সুযোগ না থাকে।

ইসি ও সরকারের সদিচ্ছার কথাও উল্লেখ করেন তিনি, তবে নিরপেক্ষতা ও পরিচালন-সক্ষমতা নিয়ে কিছু উদ্বেগের কথাও তুলে ধরেন।

তিনি সাম্প্রতিক কয়েকটি ঘটনা উল্লেখ করেন- নারায়ণগঞ্জে এনসিপির তিন কর্মীকে ছুরিকাঘাত, ঢাকার ২ নম্বর আসনে এনসিপির প্রচারণা কাভার করতে যাওয়া এক সাংবাদিকের ওপর হামলা এবং কয়েকটি আসনে অস্ত্রের উপস্থিতির খবর, যা নির্বাচন পরিবেশ নিয়ে প্রশ্ন তোলে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘অতীতে অর্থবল, পেশিশক্তি ও গডফাদার সংস্কৃতি নির্বাচন নিয়ন্ত্রণ করেছে। নির্বাচন কমিশন এ প্রবণতা এবার ঠেকাতে পারবে কি না—সে বিষয়ে আমরা এখনো সম্পূর্ণ আশ্বস্ত নই।’

তিনি আরও বলেন, এখনও কমিশনের অরাজনৈতিকভাবে কাজ করার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।

‘উদ্বেগ থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে যাচ্ছি’ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা নাগরিকদের প্রতি আহ্বান জানাই, নিজ নিজ ভোটকেন্দ্র নিজেরাই রক্ষা করুন। কোনো অস্ত্রধারী, অপরাধী গোষ্ঠী বা দুর্নীতি, মাদক বা অর্থপাচারের সাথে সংশ্লিষ্ট কেউ যেন ভোটকে প্রভাবিত করতে না পারে।’

এনসিপি নেতা বলেন, শান্তিপূর্ণ ভোটের জন্য যে শক্তিশালী আইনশৃঙ্খলা পরিবেশ প্রয়োজন, তার পর্যাপ্ত ইঙ্গিত তারা এখনও দেখছেন না। তিনি নির্বাচন কমিশন পুনর্গঠনের দলীয় দাবিও পুনর্ব্যক্ত করেন।

তবে তিনি উল্লেখ করেন, যেহেতু বর্তমান কমিশনই নির্বাচন পরিচালনা করছে, তাই ‘কথায় নয়, কাজে’ প্রমাণ করতে হবে যে তারা জনগণের সঙ্গে আছে, কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে নয়।

এসময় এনসিপির নারী প্রার্থীদের প্রতি অনলাইন হয়রানির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী।

তিনি জানান, নারীকর্মী ও তরুণ প্রার্থীদের বিরুদ্ধে সাইবার হয়রানি ঠেকাতে মনিটরিং সেল গঠনের যে আহ্বান তিনি জানিয়ে আসছেন, সে বিষয়ে ‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি’। তিনি অবিলম্বে এ সেল গঠনের দাবি জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ ‘এক নতুন যুগে প্রবেশ করছে’ এবং নির্বাচন কমিশন ও সরকারকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, তফসিল ঘোষণার মাধ্যমে প্রমাণ হয়েছে যে সংস্কার-প্রক্রিয়া বা নির্বাচন স্থগিতের বিষয়ে যে আশঙ্কা ছিল তা সত্য হয়নি।

তিনি আশা প্রকাশ করেন যে জনগণ গণভোট ও সংস্কার পরিষদের মাধ্যমে চলমান সংস্কারকে এগিয়ে নেবে। তিনি সকল রাজনৈতিক দলকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণায় আহ্বান জানান।

নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত সম্পর্কে এনসিপির অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, গণভোট ও সংস্কার পরিষদ, যারা নতুন সংবিধান প্রণয়ন করবে, এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ায় তাদের প্রধান আপত্তিগুলো দূর হয়েছে।

‘যেহেতু সংস্কার-প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আমরা নির্বাচনে অংশ নিচ্ছি,’ তিনি বলেন।

তিনি জানান, ঘোষিত তফসিলে আপাতত তাদের কোনো আপত্তি নেই; তবে বিস্তারিত পর্যালোচনায় অসঙ্গতি ধরা পড়লে তা জানানো হবে।

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিতে পারেন কি না- এ বিষয়ে প্রশ্ন করা হলে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, তফসিল ঘোষণার আগ পর্যন্ত তিনি সরকারে দায়িত্বে থাকায় দল এ বিষয়ে মন্তব্য করেনি।

তিনি বলেন, ‘সংস্কার ও পরিবর্তনের প্রতি অঙ্গীকার থাকলে সবাইকে স্বাগত। তবে আমরা কখনো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। মাহফুজ আলম সম্পর্কে আমাদের বক্তব্য ছিল- একটি সুশৃঙ্খল ও সভ্য সমাজ গড়ার দীর্ঘদিনের অবস্থানের অংশ হিসেবে।’

তিনি বলেন, ‘আমরা সমতা, মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে ন্যায়ভিত্তিক, মানবিক ও সভ্য সমাজ গড়তে চাই। এটাই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, এটাই আমাদের লক্ষ্য।’, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস)

রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ:মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত

    জীবননাশের শঙ্কা:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন শান্ত

    পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক

    লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, নেওয়া হয়েছে লালমনিরহাটে

    বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আপন ভাগিনা ও ক্যাশিয়ার শাহীনকে গ্রেপ্তার করেছে পিবিআই

    ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত:পররাষ্ট্র মন্ত্রণালয়

    ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে ফেসবুকে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন:পোস্ট দেওয়ায় ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয়র শিল্প নগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হেনেছে ইরান

    হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে:ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

    গুমের অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব:চিফ প্রসিকিউটর মো. আমিনুল

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির : রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

    খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান

    গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

    স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অপরাধ দমনে আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)

    বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার

    সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    লালমনিরহাটে শ্রমিক প্রশিক্ষণ উদ্বোধন

    প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন

    বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের : টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশের মাটিতে যুব ফুটবল দল

    সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার,তাই জনগণের সব ধরনের উন্নয়ণ কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ:মন্ত্রী আসাদুল হাবিব দুলু


    • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৫
      সূর্যোদয়ভোর ৬:৪২
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:২৭
      মাগরিবসন্ধ্যা ৭:১৮
      এশা রাত ৮:৩৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।