আজ বৃহস্পতিবার | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:২৭

ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান।
বিএনপির বৈধ প্রার্থীরা হলেন—সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।
গত মঙ্গলবার ক্ষমতাসীন বিএনপি, বিরোধী দল জামায়াত ও স্বতন্ত্র জোটের ৫০ জন মনোনয়নপত্র জমা দেন। এর বাইরে আরও তিনজনের মনোনয়নপত্র জমা পড়ে।
স্বতন্ত্র জোটের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ সভাপতি সুলতানা জেসমিন জুঁই। আজ বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:১২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩১ |
| যোহর | দুপুর ১২:৫৭ |
| আছর | বিকাল ৪:২৪ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৩ |
| এশা | রাত ৮:৪২ |