আজ মঙ্গলবার | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৪৩

মামুন হোসাইনঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর ৪( ফরিদগঞ্জ) আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে চট্টগ্রামস্থ চাঁদপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, তরুণ সমাজসেবক, রাজনীতিবিদ, ফরিদগঞ্জের কৃতি সন্তান, লায়ন মোঃ ফখরুল আহমেদ ফয়সালের পক্ষে নমিনেশন সংগ্রহ করেন বিভিন্ন নেতাকর্মীরা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মাহমুদের কাছ থেকে ফখরুল আহমেদ ফয়সালের পক্ষে এ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ তোফায়েল আহমেদ, এমরান মিজি, আলমগীর হোসেন, বুলবুল আহমেদ, মোঃ রুবেল খান,শাহআলম গাজী,রাসেদুল ইসলাম,ফরহাদ হোসেন গাজী,ফোরকান আহমেদ, সাবেক কেন্দ্রীয় যুবদলের সদস্য হুমায়ুন কবির সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপিকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ অবস্থানে রাখতে ফখরুল আহমেদ ফয়সাল এর নেতৃত্বে তারা আশাবাদী।
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৬ |
| সূর্যোদয় | ভোর ৬:৫২ |
| যোহর | দুপুর ১:০৩ |
| আছর | বিকাল ৪:৩০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৪ |
| এশা | রাত ৮:৩০ |