আজ বৃহস্পতিবার | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৫৯

রাজধানীর বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুর ১টা ৫০মিনিটে কবর জিয়ারত করেন তিনি।
এছাড়া এদিন বিকাল ৩টার দিকে বনানীর সামরিক কবরস্থানে পিলখানায় হত্যার শিকার সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন তারেক রহমান। তার আগে তার শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।
এর আগে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শেষ করেন তারেক রহমান। এদিন বেলা সোয়া ১টার দিকে জাতীয় নির্বাচন ভবনে ভোটার নিবন্ধনের আবেদন করেন তিনি। এ সময় তার আঙুলের ছাপ, আইরিশ নেয়া হয়। এছাড়া এ সংক্রান্ত যাবতীয় অন্যান্য কাজগুলো শেষ হয়।
বেলা ১২টা ৫৮ মিনিটে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসেন তারেক রহমান। ভোটার নিবন্ধন কার্যক্রম শেষে বেলা ১টা ১৯ মিনিটে আগারগাঁও ত্যাগ করেন তিনি। সেখান থেকে বনানীতে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো’র কবর জিয়ারত করতে রওনা দেন।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৫ |
| সূর্যোদয় | ভোর ৬:২৫ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৬ |
| এশা | রাত ৮:৪৭ |