আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জামায়াতের উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষমতায়ন এবং গোষ্ঠিগত স্বার্থ হাসিল করা: রবিউল

প্রকাশ: 3 February, 2026 6:34 am

স্টাফ রিপোর্টার: ঢাকা-১০: বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, জামায়াতকে আমি কোনো রাজনৈতিক দল মনে করি না। জনগণও তাদের কোনো রাজনৈতিক মর্যাদা স্বীকার করে না। তারা মূলত গোষ্ঠিগত স্বার্থের রাজনীতি করে, যা মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতার অংশ হতে চায়। অথবা সুযোগ সুবিধা ও ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণে প্রবৃত্ত। তাদের উদ্দেশ্য ব্যক্তিগত ক্ষমতায়ন এবং গোষ্ঠিগত স্বার্থ হাসিল করা।

রবিবার ১ ফেব্রুয়ারি ঢাকা ১০ আসনে নির্বাচন প্রচারণাকালে সাংবাদিকদের কে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম রবি বলেন, মানুষের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তার বক্তব্যের মাধ্যমে বেরিয়ে আসে । যারা জনগণের জন্য রাজনীতি করে না, যারা বিদ্বেষ সৃষ্টির জন্য রাজনীতি করে, তারা মূলত জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু রাজনৈতিক দলের লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা।

তিনি বলেন, রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু জনগণের জন্য উন্মুক্ত থাকবে। জনগণই বিচার করবে।
জামায়াতে ইসলামের দেশের জন্য করণীয় কী ছিল, অথবা অতীতে তারা কী করেছে, তা অস্পষ্ট। ১৯৪৭ থেকে বর্তমান পর্যন্ত তারা ক্ষমা চেয়েছে। আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখছি যাদের সারাজীবন ক্ষমা চাইতে হয়, তারা কি রাজনীতির অধিকার রাখে? তারা কোন কর্ম নিয়ে রাজনীতি করবে ? জীবনের সব কাজের জন্য যদি ক্ষমা চাইতে হয়, এর মানে কি তারা সারাজীবন অপরাধ করেছে, অন্যায় করেছে। তখন তাদের রাজনীতি কোথায়? তারা ভোট কীভাবে পাবে, জনগণের আস্থা কীভাবে অর্জন করবে? প্রথম থেকে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে হয় এই কারণেই আমি জামায়াতকে কোনো রাজনৈতিক দল মনে করি না।

তিনি আরো বলেন, জামায়াতের কর্মকাণ্ড প্রতারণার চিহ্ন বহন করে। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঐক্যবদ্ধ হয়ে ব্যক্তিগত ও গোষ্ঠিগত স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করছে। জনগণ এ বিষয়টি ভালোভাবে বুঝে।

কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা তৈরি করা বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মন্তব্য করে তিনি বলেন, কর্মসংস্থানের ব্যবস্থা না করলে মানুষ আর্থিকভাবে সচ্ছল হওয়া কঠিন। বিএনপি ইতিমধ্যেই ঘোষণা করেছে, দেড় বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষ্যে বিদেশী বিনিয়োগ এবং দেশের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়া হবে। নতুন প্রয়োজন অনুযায়ী জনগণকে দক্ষতার সাথে প্রস্তুত করা হবে, যাতে বাস্তব কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা খাতের জন্য বাজেটে বরাদ্দ থাকবে। এর মাধ্যমে যারা দারিদ্রসীমার নিচে বসবাস করছেন, তাদের জন্য নির্দিষ্ট অগ্রাধিকার নিশ্চিত করা হবে। খেটে খাওয়া মানুষ এই উদ্যোগ থেকে সঠিক সুবিধা পাবে।

নাগরিক সুবিধা ও নগরায়নের সমস্যা নিয়ে রবি বলেন, “এই এলাকার মানুষ ধারণ ক্ষমতার চেয়ে বেশি বসবাস করছে, গ্যাস, পানি ও বিদ্যুতের সমস্যা অত্যন্ত তীব্র। সেবা খাতগুলি কার্যকর হচ্ছে না। আমি যদি নির্বাচিত হই, সিটি কর্পোরেশন, ওয়াসা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তৎপর করতে কাজ করব। সর্বাধিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সর্বদা সক্রিয় থাকব।

শেখ রবিউল আলম রবি আরও বলেন, “হাজারীবাগের সমস্যাগুলি আমি নিজেই চিহ্নিত করেছি। বিএনপি সরকার গঠিত হলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে অগ্রাধিকার ভিত্তিতে এই এলাকার মানুষদের সুবিধা নিশ্চিত করা হবে। আমি এ বিষয়ে আমার জোরালো ভূমিকা থাকবে।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।