আজ বৃহস্পতিবার | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৩:২০

ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী, সৌদি আরবের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার আগে কয়েকদিন ধরে রাশিয়া ওই ঘাঁটির স্যাটেলাইট ছবি তুলেছিল। কাতারে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, একটি প্রতিবেদনে দেখা গেছে রুশ স্যাটেলাইটগুলো ২০ মার্চ, ২৩ মার্চ এবং ২৫ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি তোলে। এরপর ২৬ মার্চ ইরান ওই ঘাঁটিতে হামলা চালায়।
এতে ১২ মার্কিন সেনা আহত হয়। জেলেনস্কি দাবি করেন, তিনি শতভাগ নিশ্চিত যে মস্কো ইরানি বাহিনীকে তথ্য সরবরাহ করছিল, যাতে তারা ওই অঞ্চলে মার্কিন সেনাদের টার্গেট করতে পারে। তিনি আরও বলেন, আমরা জানি, তারা যদি একবার ছবি তোলে, তাহলে প্রস্তুতি চলছে। দ্বিতীয়বার ছবি তোলা মানে যেন মহড়া। আর তৃতীয়বার ছবি তোলা মানে এক-দুই দিনের মধ্যেই হামলা হবে।
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৫ |
| সূর্যোদয় | ভোর ৬:২৫ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৬ |
| এশা | রাত ৮:৪৭ |