আজ শুক্রবার | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:৪৩

র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৫ মে ২০২৬খ্রি. তারিখ ২২.৪৫ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর থানাধীন হাটশহরিপুর ইউনিয়নের বোয়ালদহ মোড়ের দেলোয়ার স্টোর নামক মুদির দোকানের সামনে পাকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ (ত্রিশ) পিস নেশা জাতীয় মাদকদ্র্ব্য টাপেন্টাডল ট্যাবলেট সহ আসামি ১। মোঃ ইমরান শেখ (২৫), পিতা-মোঃ আজমত শেখ, মাতা- ডলি বেগম, সাং- সালদা, ইউনিয়ন- হাটশহরিপুর, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া এবং ২। মোঃ বাপ্পি শেখ (২২), পিতা-বদর শেখ, মাতা- বেলি খাতুন, সাং- সালদা, ইউনিয়ন- হাটশহরিপুর, থানা- কুষ্টিয়া সদর, জেলা- কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার, ১২ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৩ |