
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা লাজিজ ইমাম চৌধুরীর সঙ্গে কক্সবাজার সমুদ্রসৈকতে ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুল কবির (মমী আনসারি)।
এ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার মমী আনসারি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে কক্সবাজার ভ্রমণের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিগুলোতে তাঁকে কয়েকজন বন্ধুর সঙ্গে সমুদ্রসৈকতে সময় কাটাতে দেখা যায় বলে জানা গেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁদের সঙ্গে থাকা লাজিজ ইমাম চৌধুরী বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগের ২ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি চিকিৎসাবিজ্ঞান শাখার অধীন বাংলাদেশ মেডিকেল কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
ছাত্রদলের একটি গুরুত্বপূর্ণ পদে থাকা নেতার সঙ্গে ছাত্রলীগের নেতার একসঙ্গে ভ্রমণ এবং সেই ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে দুই সংগঠনের ভিন্ন অবস্থানের কারণে তাঁদের এই একসঙ্গে ভ্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ।
এসব বিষয়ে মমি আনসারীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি জানতাম না লাজিজ ইমাম চৌধুরীর ছাত্রলীগ করেন, তবে তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সন্ধানীর সাথে কাজ করেন, তিনি বর্তমানে সন্ধানীর সভাপতি, আনসারী আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তিনি সক্রিয় মাঠে ছিল, তিনি ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এটা আমার জানা ছিল না।
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫৯ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
| এশা | রাত ৭:৪১ |