
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আন্তর্জাতিক পর্যটকদের জন্য ভ্রমণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে নতুন সুবিধার ঘোষণা দিয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, যারা দুবাই ভ্রমণে আগ্রহী, তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা ও আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর মাত্র ৪৮ কর্মঘণ্টার মধ্যেই একক-প্রবেশ (Single Entry) পর্যটন ভিসা পেতে পারবেন।
ইউএইর জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) জানায়, বর্তমানে ৩০ দিন ও ৬০ দিনের মেয়াদের একক-প্রবেশ পর্যটন ভিসা ইস্যু করা হচ্ছে। আবেদনকারীর জমা দেওয়া সব নথি সঠিক ও সম্পূর্ণ থাকলে নির্ধারিত সময়ের মধ্যেই ভিসা অনুমোদনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
ভিসার জন্য আবেদন করতে হলে একটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, বৈধ পাসপোর্টের অনুলিপি এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় সব কাগজপত্র সঠিকভাবে জমা দিলে আবেদন দ্রুত যাচাই ও নিষ্পত্তি করা হবে।
নতুন এই উদ্যোগের ফলে আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুবাই ভ্রমণ আরও সহজ, দ্রুত ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৫৬ |
| সূর্যোদয় | ভোর ৬:২১ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৫ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৮ |
| এশা | রাত ৯:১৩ |