আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার:সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা - কর্মচারী সংযুক্ত পরিষদ

প্রকাশ: 15 June, 2026 2:30 pm

২০২৬ – ২০২৭ অর্থ বছর বাজেটে পে – স্কেল বাস্তবায়নের ঘোষণা দেয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা – কর্মচারী সংযুক্ত পরিষদ এর পক্ষ থেকে ।
জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করে সংগঠনটি ।

মহান স্বাধীনতার পর এ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের আমলে মোট ৩টি জাতীয় বেতন স্কেল সফলভাবে বাস্তবায়িত হয়েছে। ধারাবাহিকভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, জীবনযাত্রার মানোন্নয়ন এবং সময়োপযোগী বেতন কাঠামো নিশ্চিতকরণের লক্ষ্যে বিএনপি সরকার জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

গত ১১ জুন ২০২৬ তারিখে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেশের সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, কর্পোরেশন ও অন্যান্য দপ্তর-সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল-২০২৬ ঘোষণা করা হয়েছে, যা আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বর্তমান সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র কয়েক মাসের মধ্যেই নতুন জাতীয় বেতন স্কেল ঘোষণা করা নিঃসন্দেহে একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ। সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের নির্বাচনী ইশতেহারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত নতুন পে-স্কেল প্রবর্তনের অঙ্গীকার করেছিল। আমরা আনন্দের সঙ্গে লক্ষ্য করছি যে, সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে অগ্রসর হয়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে এবং তাদের কর্মোদ্যম ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

বাংলাদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির রাজনৈতিক ধারার একটি গুরুত্বপূর্ণ ও গৌরবময় অবদান রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন সরকারের আমলে ১৯৭৭ সালে দ্বিতীয় জাতীয় বেতন স্কেল বাস্তবায়িত হয়। পরবর্তীতে বিএনপি সরকারের আমলে ১৯৯১ সালে চতুর্থ জাতীয় বেতন স্কেল এবং ২০০৫ সালে ষষ্ঠ জাতীয় বেতন স্কেল কার্যকর করা হয়।

তবে দুঃখজনকভাবে, বিগত আওয়ামী লীগ সরকার ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের অর্জন সিলেকশন গ্রেড ও টাইম স্কেল সুবিধা বাতিল করে দেয়। আমরা আশা করি, জাতীয় বেতন স্কেল-২০২৬-এ এই দুটি গুরুত্বপূর্ণ সুবিধা পুনর্বহাল করা হবে, যা কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য প্রত্যাশা পূরণে সহায়ক হবে।

উল্লেখ্য, জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পরিচালনা করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ৬ ডিসেম্বর ২০২৫ তারিখে গণপূর্ত মাঠে সারাদেশের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মহাসমাবেশ এবং জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সময় আয়োজিত সাংবাদিক সম্মেলন। এছাড়াও বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে। সেই ধারাবাহিক প্রচেষ্টারই সফল পরিণতি আজকের এই জাতীয় বেতন স্কেল ঘোষণা।

এ জন্য আমরা সমগ্র বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বর্তমান সরকারকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই।

সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে তারা প্রতিনিয়ত নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটে একটি যুগোপযোগী ও বাস্তবসম্মত জাতীয় বেতন স্কেল কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদের কর্মদক্ষতা ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি করবে।

এক সময় অনেকেই মন্তব্য করেছিলেন যে, বিএনপি সরকার গঠন করলে আগামী পাঁচ বছরের মধ্যে জাতীয় পে-স্কেল বাস্তবায়ন সম্ভব হবে না। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে জাতীয় পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়ে প্রমাণ করেছেন যে, নির্বাচনী ইশতেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। এর মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্মকর্তা-কর্মচারীবান্ধব একটি রাজনৈতিক দল।

পরিশেষে, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সরকারের এই সময়োপযোগী, যুগান্তকারী ও সাহসী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই ।

উক্ত সম্মেলন বক্তব্য রাখেন মো: নূরুল ইসলাম সভাপতি, মো: হান্নান সরদার সহ-সভাপতি, মোজাহিদ মহাসচিব, আবু হাসানাত, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ প্রমূখ।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।