আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশ: 27 June, 2026 1:40 pm

​ঢাকা, ২৭ জুন: – কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর হামলার ঘটনায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সামনে আয়োজিত এ সমাবেশে এ্যাবের সাবেক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী ও বিভিন্ন পর্যায়ের প্রতিবাদী কৃষিবিদরা অংশ নেন।

​সমাবেশটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক খোন্দকার আসাদুজ্জামান কিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন— প্রফেসর ড. মো: হুমায়ুন কবির, প্রফেসর ড. মাহবুব ইসলাম, শেকৃবি ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ মো: সাইফুল্লাহ আজাদ, শেকৃবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মমতাজ আলী, শেকৃবি ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ মো: এমদাদুল হক দুলু, শেকৃবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ মোঃ লুৎফুর রহমান মৃদুল, শেকৃবি ছাত্রদলের সাবেক সভাপতি কৃষিবিদ শফিকুল ইসলাম নোবেল, শেকৃবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ মার্শাল, শেকৃবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ নাসিরুদ্দিন মাহমুদ মিল্টন, শেকৃবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মেহেদী মোহাইমেনুর রহমান পলাশ, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ আব্দুর রশিদ ডাবলু, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ মো: মাহফুজুর রহমান, শেকৃবি ছাত্রদলের সাবেক নেতা কৃষিবিদ ড. মো: আক্কাছ আলী, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ মো: নজরুল ইসলাম, শেকৃবি ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কৃষিবিদ রেদওয়ান রিশাদ এবং শেকৃবি ছাত্রদলের সাবেক ক্রীড়া সম্পাদক কৃষিবিদ মো: জাকির হোসেন।

​সমাবেশে বক্তারা বলেন, কেআইবির মতো একটি পেশাজীবী প্রতিষ্ঠানে আর্থিক লেনদেন, চাপ প্রয়োগ এবং ভিন্নমত দমনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ৪ লাখ টাকা আদায়ের অভিযোগ নিয়ে প্রতিবাদ জানানোর পর গত ৪ জুন কেআইবি প্রাঙ্গণে কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। পরে ১৬ জুন হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কৃষিবিদ সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​বক্তারা অভিযোগ করেন, ভিডিও ফুটেজে দেখা যায় কৃষিবিদ ডাঃ শাহাদত হোসেন বিপ্লবের সঙ্গে পারভেজের উত্তপ্ত বাক্যবিনিময়ের পরপরই তার সঙ্গে থাকা লোকজন কৃষিবিদ পারভেজের ওপর উপর্যুপরি হামলা চালায়। বক্তারা ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

​সমাবেশে আরও বলা হয়, কৃষিবিদ শাহাদাত হোসেন পারভেজ দীর্ঘ দিন ধরে জাতীয়তাবাদী আদর্শের পেশাজীবী আন্দোলনের সঙ্গে যুক্ত। এমন একজন পেশাজীবী নেতার ওপর প্রকাশ্যে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পেশাজীবী সংগঠনের ভেতরে কোনো ধরনের চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি প্রদর্শন বা রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ দেওয়া যাবে না উল্লেখ করে বক্তারা বলেন, হামলার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তী সময়ে সারাদেশের কৃষিবিদ, পেশাজীবী, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

    একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী

    কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা


    • রবিবার, ২৮ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৬
      সূর্যোদয়ভোর ৬:১৪
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।