আজ | | | |

শিরোনাম :

বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই, অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান’র প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

প্রকাশ: 4 July, 2026 3:48 pm

চট্টগ্রাম, ০৪ জুলাই, ২০২৬ খ্রি.।তরুণ ও কিশোর সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে এবং ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

আজ ০৪ জুলাই ২০২৬, শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ‘চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’ ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন বলেন, খেলাধুলা তরুণ ও কিশোরদের মরণনেশা মাদক থেকে দূরে রাখে। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী ভাবনার কথা উল্লেখ করে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিশোর ও তরুণদের পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি নিয়মিত শারীরিক চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করেছেন। এর ফলে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাচ্ছে এবং একটি সুস্থ-সবল সমাজ বিনির্মাণ ত্বরান্বিত হচ্ছে।”

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দুই পক্ষের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। তিনি উপস্থিত তরুণ ও ক্রীড়াবিদদের উদ্দেশ্যে পড়াশোনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা এবং দেশের সব ধরনের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরা এবং কারিগরি ও আধুনিক সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য তরুণ প্রজন্মের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর আবুল হাশেম বক্কর এর চমৎকার ব্যবস্থাপনায় এই উৎসবমুখর উদ্বোধন অনুষ্ঠানে আজ প্রতিদ্বন্দ্বিতা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা দল)।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, খেলোয়াড় এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শনার্থী উপস্থিত ছিলেন।

খেলাধুলা চট্টগ্রাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক

    বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    মাদকমুক্ত সমাজ ও ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিল্পী সমিতির নির্বাচনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খল-অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী

    আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশারকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক

    ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের চট্টগ্রাম ও হাটহাজারীতে মানবিক সহায়তা প্রদান

    নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট : ইসরাইলের পরিকল্পনা ভণ্ডুল, যেভাবে প্রাণে বাঁচেন আরাঘচি-গালিবাফ

    বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি

    ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই, অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    নতুন কুঁড়ি স্পোর্টস-এর ২য় আসর সফল করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জাতীয় কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান

    রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

    শোকবার্তা : বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার-এর মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

    দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রী তারেক রহমান’র

    কুড়িগ্রামে নানা আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার শুভ উদ্বোধন

    প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

    একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে:সংসদ ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

    আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসো কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী

    কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


    • শনিবার, ৪ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৯
      সূর্যোদয়ভোর ৬:১৬
      যোহরদুপুর ১:০৩
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:৫০
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।