আজ | | | |

শিরোনাম :

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে:ডা. জুবাইদা রহমান প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের “মা” প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে-বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে :তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

প্রকাশ: 11 July, 2026 6:03 pm

ঢাকা, ১১ জুলাই ২০২৬, শনিবার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি বলেছেন, উন্নয়ন প্রকল্প গ্রহণের শুরু থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাস্তবসম্মত সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) এবং দক্ষ প্রকল্প ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। পরিকল্পনার ঘাটতি ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে প্রকল্পের সময় ও ব্যয় বৃদ্ধি পায়। সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্প ব্যয় হ্রাস, সরকারের অর্থের অপচয় রোধ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আজ শনিবার (১১ জুলাই ২০২৬) রাজধানীর রমনায় শহীদ প্রকৌশলী ভবনের কাউন্সিল হলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর পুরকৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত “Inauguration of APMCE 2026 & Success and Failure of Projects from Project Management Viewpoint: Bangladesh and International Context” শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারের শুরুতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম খোকার রচিত Project Management বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে মূল প্রবন্ধে বাংলাদেশের প্রেক্ষাপটে পুরকৌশল ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন চ্যালেঞ্জ, প্রকল্প ব্যবস্থাপনার সীমাবদ্ধতা এবং সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। একই সঙ্গে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত নকশা এবং উদ্ভাবনী প্রকৌশল প্রয়োগের মাধ্যমে অবকাঠামো উন্নয়নকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের মেধাবী শিক্ষার্থীদের একটি বড় অংশ প্রকৌশল শিক্ষায় নিয়োজিত হয় এবং রাষ্ট্র বিনির্মাণে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় প্রকৌশলীদের হাজারো সফলতার গল্প রয়েছে। তাঁদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, দেশের মেগা প্রকল্পগুলো আরও সাশ্রয়ী ও ফলপ্রসূ করতে প্রকল্প গ্রহণের আগে উন্নতমানের ফিজিবিলিটি স্টাডি পরিচালনা করা প্রয়োজন। প্রকল্পের শুরুতেই নকশা, ব্যয়, পরিবেশ, সামাজিক প্রভাব এবং ভবিষ্যৎ প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করলে সময় ও ব্যয় উভয়ই কমানো সম্ভব হবে।

প্রতিমন্ত্রী জনস্বাস্থ্য প্রকৌশল খাতকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, নিরাপদ পানি, স্যানিটেশন ও জনস্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক প্রযুক্তি এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে প্রকৌশলীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের জন্য ডিপিপি প্রণয়ন থেকে শুরু করে প্রকল্প সমাপ্তি পর্যন্ত প্রতিটি ধাপে দক্ষতা, সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রকৌশল-সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগ্য প্রকৌশলীদের দায়িত্ব প্রদান এবং অবকাঠামো উন্নয়নবিষয়ক সরকারি কমিটিগুলোতে আইইবির সদস্যদের অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের অবকাঠামো উন্নয়ন, গবেষণা, উদ্ভাবন এবং প্রকৌশল খাতের বিকাশে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি প্রকৌশলীদের সরকারের সঙ্গে সমন্বয় আরও জোরদার করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, টেকসই ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী ও আইইবির পুরকৌশল বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা)। সেমিনারে সভাপতিত্ব করেন আইইবির পুরকৌশল বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. আয়নুল কবির এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সম্পাদক প্রকৌশলী নেসার উদ্দিন।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে:ডা. জুবাইদা রহমান

    মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

    প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান

    চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ

    শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল

    চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন

    যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নানা নাটকীয়তা, স্বপ্নভঙ্গের অবসান ঘটিয়ে ৪৮ দলের বিশ্বকাপ এখন রূপ নিয়েছে ৮ দলের লড়াইয়ে।

    দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ

    বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে স্বৈরাচার এর দোসর শান্তি সমাবেশ এর নেতৃত্ব প্রদানকারী ডা এস এম মনিরুজ্জামান কে অবাঞ্চিত ঘোষণা

    ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের “মা”

    প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে-বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে :তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের, গুরুত্ব পেল স্থানীয় সরকার নির্বাচন

    বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণার অভিযোগে সিআইডির অভিযানে একজনকে গ্রেফতার

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন

    গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্থানীয় সরকার মন্ত্রী

    মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন

    বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

    সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

    ক্যান্সার আক্রান্ত ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়:৫ লক্ষ টাকার একটি চেক তুলে দেন প্রতিমন্ত্রী

    অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট যে অর্জন আমরা করেছি, তা একক কোনো ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক


    • শনিবার, ১১ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫২
      সূর্যোদয়ভোর ৬:১৯
      যোহরদুপুর ১:০৪
      আছরবিকাল ৪:২৪
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।