আজ | | | |

শিরোনাম :

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব

প্রকাশ: 31 July, 2026 1:37 pm

সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, মান্ডার গ্রিন মডেল টাউনের উন্নয়নে হাউজিং কোম্পানিকে ছয় মাস সময় দেওয়া হচ্ছে। এ সময়ের মধ্যে উন্নয়নকাজ করতে ব্যর্থ হলে এলাকার মানুষের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার রাজধানীর মান্ডার গ্রিন মডেল টাউনে শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, পরিবেশ রক্ষার মাধ্যমে শিশুদের জন্য নিরাপদ ভবিষ্যৎ ও নিরাপদ বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী কাজ করছেন। তাঁর অংশ হিসেবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁরা দায়িত্ব পালন করছেন। জনপ্রতিনিধি হিসেবে জনগণের কাছে তাঁদের জবাবদিহিতা রয়েছে।

তিনি বলেন, ‘আমরা শুধুমাত্র আপনাদের এমপি হিসেবে না, আপনাদের একজন জবাবদিহিতার মধ্যেই এসেছি। আজকের এই সরকারকে জনগণ মনে করে, এটি সরাসরি ভোটে নির্বাচিত সরকার। সুতরাং এই সরকারের প্রতিনিধি হিসেবে অবশ্যই আমি আপনাদের জবাবদিহিতার মধ্যে থাকতে সব সময় বাধ্য।’

প্রতিমন্ত্রী বলেন, ঢাকা-৯ ও বাংলাদেশকে গড়ে তোলা এবং ঢাকা-৯-এর মানুষের সুযোগ-সুবিধা বাস্তবায়ন করাই তাঁদের কাজ। রাজনীতি ক্ষমতার জন্য নয়; জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা দেওয়ার জন্যই তাঁরা নির্বাচিত হয়েছেন।

গ্রিন মডেল টাউনসহ কিছু আবাসিক এলাকা সিটি করপোরেশনের আওতায় আনার বিষয়ে তিনি বলেন, বর্তমানে ঢাকার সব আবাসিক হাউজিং এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। সিটি করপোরেশনের মাধ্যমে এসব এলাকার উন্নয়নের জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু গ্রিন মডেল টাউনসহ কিছু হাউজিং কোম্পানি চায় না এসব এলাকা সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হোক এবং সিটি করপোরেশন এসব এলাকায় সেবা ও উন্নয়ন করুক। এ কারণে এলাকার উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে।

হাউজিং কোম্পানির কর্মকর্তাদের উদ্দেশে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘এখন এই এলাকার উন্নয়ন আপনারা করেন। আর যদি আপনারা এই এলাকার উন্নয়ন করতে ব্যর্থ হন, তাহলে আমরা বাধ্য হব এই এলাকার মানুষের উন্নয়ন করার জন্য যে কাজগুলো করা প্রয়োজন, সেই কাজগুলো আমরা করব।’

তিনি বলেন, বিগত দিনের সরকারগুলোর জনগণের কাছে কোনো জবাবদিহিতা ছিল না, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার হওয়ায় জনগণের কাছে তাদের জবাবদিহিতা রয়েছে।

তিনি বলেন, ‘এই বছরের মধ্যে যদি আপনারা আপনাদের কাজগুলো করতে ব্যর্থ হন, তাহলে আমরা আমাদের জনগণকে নিয়ে এই এলাকার উন্নয়ন করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেই পদক্ষেপগুলো নিতে বাধ্য হব।’

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমরা ইতিমধ্যে শুনেছি, এই এলাকার উন্নয়নের জন্য আপনারা ৩৮ কোটি টাকা নিয়েছেন এই এলাকার যারা জমির মালিক রয়েছেন তাদের কাছ থেকে।’ তিনি বলেন, এলাকার মানুষের একটি খেলার মাঠ, একটি কবরস্থান, রাস্তা ও কাঁচাবাজার প্রয়োজন। এসব কাজ হাউজিং কোম্পানির করা উচিত।

এলাকার অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থা নিয়ে তিনি বলেন, এলাকার বিভিন্ন কমিটি নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব ড্রেস দিয়ে নিজস্ব পরিবহনের ব্যবস্থা করতে পারে। অন্যান্য হাউজিং কোম্পানিগুলো এমন ব্যবস্থা করেছে। গ্রিন মডেল টাউনেও পরীক্ষামূলকভাবে এ ধরনের ব্যবস্থা করা যেতে পারে।

ময়লা সংগ্রহের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামী এক মাস পর তিনি দেখবেন, প্রতিটি ঘর থেকে ময়লা বাবদ ১০০ টাকা করে নেওয়া হচ্ছে কি না। যারা ১০০ টাকা করে ময়লার বিল নেবেন, তাঁদের বরাদ্দ বাতিল করার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘আমার দলের হোক আর যেই হন, এই এলাকার যাতে সিটি করপোরেশনের বরাদ্দকৃত অর্থই এই এলাকায়—এটি সিটি করপোরেশনের আওতাধীন নয়, অনেকে বলতে পারেন। কিন্তু এই এলাকার মানুষ যেহেতু হোল্ডিং ট্যাক্স দেয়, সুতরাং সিটি করপোরেশনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনারা তাদের কাছ থেকে ময়লার টাকা সংগ্রহ করবেন। অতিরিক্ত কোনো টাকা সংগ্রহ করা যাবে না।

রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল


    • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৪
      সূর্যোদয়ভোর ৭:০০
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫৯
      মাগরিবসন্ধ্যা ৬:২৫
      এশা রাত ৭:৪১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।