
জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান, সকল শহীদের স্মরণ এবং ‘আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা’ শীর্ষক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাজধানীর গুলশান-২-এর ইয়ুথ ক্লাব মাঠে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেন। সভায় সভাপতিত্ব করেন প্রোগ্রাম সমন্বয়/বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আবু হোরায়রা।
আগামী ১৫ আগস্ট ইয়ুথ ক্লাব মাঠ, গুলশান-২, ঢাকায় ‘জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি প্রদান ও সকল শহীদের স্মরণে স্মরণসভা এবং আগামীর বাংলাদেশ গড়ার ভাবনা’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
শনিবার, ১ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৫ |
| সূর্যোদয় | ভোর ৬:২৮ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪১ |
| এশা | রাত ৯:০৪ |