আজ | | | |

শিরোনাম :

মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ খসড়া জাতীয় যুবনীতি ২০২৬’-এর ওপর জাতীয় যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি, ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন: মাহ্দী আমিন সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী গতকাল পুলিশ শুধু ঢাকায় তল্লাশি করে ৪৭২ জনকে আটক করেছে,চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি : উত্তরায় রুহুল কবির রিজভী বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: পরিদর্শনে হাসপাতালে এলজিআরডি মন্ত্রী

ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রকাশ: 30 August, 2026 4:28 pm

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬, রোববার:-সিটি কর্পোরেশন ও শহর অঞ্চলসহ সারাদেশে তিন চাকার ব্যাটারিচালিত ই-রিকশার চলাচল ও ব্যবস্থাপনা নিয়ে সার্বিক বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট ২০২৬) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এ সময় সংশ্লিষ্ট অংশীজনরা ই-রিকশা ব্যবস্থাপনা, চলাচল, নিবন্ধন ও নিয়ন্ত্রণের বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। এর আগে এ বিষয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে এবং পূর্ববর্তী সভাগুলোর বিভিন্ন সিদ্ধান্তের অগ্রগতি নিয়েও সভায় আলোচনা করা হয়। সভায় নগর ব্যবস্থাপনা, যান চলাচলে শৃঙ্খলা, ই-রিকশার ফিটনেস পরীক্ষা ও প্রত্যয়ন, গ্যারেজ ও চার্জিং ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, জনগণকে কোনোভাবেই ভোগান্তিতে ফেলা যাবেনা । তিনি বলেন, সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রম চালু করা হলে ই-রিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে। একই সঙ্গে ফিটনেস, চার্জিং ও অন্যান্য কারিগরি বিষয়গুলোকে একটি সুসংগঠিত কাঠামোর আওতায় আনার সুযোগ তৈরি হবে। বিদ্যমান ই রিকশাগুলোর ফিটনেস পরীক্ষা করে প্রত্যয়ন গ্রহণের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ই-রিকশা ব্যবস্থাপনা সংক্রান্ত বিধিমালার খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে বিধিমালার প্রণয়ন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ এহসান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোঃ হাদিউজ্জামান সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করেন।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ খয়বর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমানসহ মন্ত্রণালয় এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।প্রেস বিজ্ঞপ্তি

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে সমন্বয় সভা অনুষ্ঠিত

    মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে — কক্সবাজারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু

    তিন কর্মকর্তার পদায়ন : উত্তরা বিভাগ থেকে রমনায় গেলেন তারেক বেগ , আসলেন রমনা থেকে মোঃ রেজাউল করিম

    রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জন গ্রেফতার

    কুমিল্লায় দাউদকান্দিতে রাত ১০টার দিকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে থানার দরজা ভেঙে বেরিয়ে যায় আটককৃত ২২ কিশোর

    মা-বাবার ধারাবাহিকতায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার রাত ৩টায় (নিউইয়র্ক সময় বিকেল ৫টা) বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    পার্বত্য অঞ্চলের কোনো শিক্ষার্থীই যেন অর্থনৈতিক সংকটে ঝরে না পড়ে: খাগড়াছড়িতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তেজগাঁও বিভাগ বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান:৮০ জনকে গ্রেফতার

    সৌদি আরবের অবকাঠামো নির্মাণে বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ

    খসড়া জাতীয় যুবনীতি ২০২৬’-এর ওপর জাতীয় যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত

    পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব বান্দরবান গড়াই আমাদের লক্ষ্য’: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    জাতিসংঘে প্রথম দিনেই প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি, ৩৬০ ডিগ্রি কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলের প্রতিফলন: মাহ্দী আমিন

    সৌদি আরবের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

    গতকাল পুলিশ শুধু ঢাকায় তল্লাশি করে ৪৭২ জনকে আটক করেছে,চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি : উত্তরায় রুহুল কবির রিজভী

    বান্দরবান শহরকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন পর্যটন নগরীতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    বাংলাদেশ-চীন সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

    ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

    আশুলিয়া অগ্নিকাণ্ডে হতাহতদের পাশে সরকার: পরিদর্শনে হাসপাতালে এলজিআরডি মন্ত্রী

    নারীর প্রতি সহিংসতা রোধে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত।

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার

    পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি

    সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

    জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট: অবশেষে প্রত্যাহার জিএমপি কমিশনারের স্টাফ অফিসার

    নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

    পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত

    চণ্ডাল ভোগ ফুটবল প্রিমিয়ার লীগ পঞ্চম আসরের শুভ উদ্বোধন : পাঁচ টিমের খেলা শুরু

    রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের খাগড়াছড়ি সদর থানার এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ


    • বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩২
      সূর্যোদয়ভোর ৬:৪৮
      যোহরদুপুর ১২:৫০
      আছরবিকাল ৪:১৬
      মাগরিবসন্ধ্যা ৬:৫৩
      এশা রাত ৮:০৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।