
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, বিপিএমকে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার, সিটি-স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাহেদ পারভেজ চৌধুরীকে সিটি-রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মির্জা তারেক আহমেদ বেগকে গোয়েন্দা রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।সূত্র : ডিএমপি
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩২ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৮ |
| যোহর | দুপুর ১২:৫০ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫৩ |
| এশা | রাত ৮:০৮ |