
স্টাফ রিপোর্টার : ইদানিংকালে রাজধানীর অভিজাত উত্তরায় তথাকথিত অপরাধী পরিচয়ে পেশাদার এক অস্ত্রধারী সন্ত্রাসী ও ছিনতাইকারী গ্রুপের প্রধান “পিস্তল বাবু’র উত্থান ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সংঘবদ্ধ চক্রটি প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দিবালোকে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে সড়ক- মহাসড়ক ও অলিতে-গলিতে দিব্যি ঘুরে বেড়ায়। সুযোগ পেলেই এ সংঘবদ্ধ গ্রুপের সদস্যরা কমান্ডো স্টাইলে রাস্তায় চলাচলরত পথচারীদের টাকা পয়সা অস্ত্রের মুখে গতিরোধ করে ছিনতাই করে মুহুর্তের মধ্যে কেটে পরে। “পিস্তল বাবু” ও তার সহযোগীদের ভয়ে চরম আতঙ্কে ভুগছে ঢাকা -১৮ আসনে বসবাসরত ব্যবসায়ী, জমি ব্যবসায়ী, নারীসহ সর্বস্তরের মানুষ । খবর সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত তথ্য সূত্র, পুলিশ (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) ও ভুক্তভোগীদের অভিযোগ ।
উত্তরার সচেতন নাগরিক ও সংশ্লিষ্ট মহল বলছে, উত্তরায় অবৈধ আগ্নেয়াস্ত্র হাতে কিংবা শরীরে বহন করে গোপনে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায়, আসলে ওরা কারা! কি তাদের আসল পরিচয়। এদের মদদ কিংবা শিল্ডার দাতা কারা; ওদেরকে খুব শিগগিরই আইনের আওতায় আনা উচিত। পাশাপাশি উত্তরা মডেল টাউনের বিভিন্ন জায়গায় বিকেলের পর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত উত্তরা ৭ নম্বর সেক্টর, লেক ড্রাইভ রোড, ০৩, ০৫, ০৭, ১১, ১২, ১৩, ১৪ সোনারগাঁও জনপথ সড়ক, বিএনএস সেন্টার, রবীন্দ্রসরনী, জসিম উদ্দিন এ্যাভিনিউ সড়কে বিকট শব্দে বেশ কিছু দামি মোটরসাইকেল ও প্রাইভেটকার দিব্যি সড়কে চলাচল করতে দেখা যায়। এসব বন্ধ করা প্রশাসনের কাজ। তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির হওয়ার আশংঙ্কা রয়েছে।
তথ্য অনুসন্ধান, পুলিশ, ভুক্তভোগী ও বিভিন্ন মহলে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর উত্তরার তথাকথিত ‘পিস্তল বাবু’ মূলত একজন অস্ত্রধারী ও পেশাদার ছিনতাইকারী। সম্প্রতি কালে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করার সময় নিজেকে এই নামে পরিচয় দিয়ে উত্তরা এলাকায় সর্বসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করেছে।
যে আগে কখনোই ছিল না। অপরাধ জগতে নতুন করে নাম লিখেছে- পিস্তল বাবু। সমগ্র উত্তরা মডেল টাউন এলাকাজুড়ে মানুষের মুখেমুখে ছড়িয়ে পড়েছে এক আতঙ্কের নাম পিস্তল বাবু। এঘটনার ৫ দিন হয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিনতাইকারী পিস্তল বাবু সহ সংঘবদ্ধ চক্রের কোন সদস্যকে আটক এবং ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত পিস্তল বাবু গ্রুপের সদস্যরা অধরা রয়েছে।
সূত্রগুলো ও ইতিহাস বলছে, সংসদীয় আসন ঢাকা -১৮, এটি একটি গুরুত্বপূর্ণ আসন এবং রাজধানীর একটি জনগুরুত্বপূর্ণ এলাকা। ইতিপূর্বে হরিরামপুর, উত্তর খান ও দক্ষিণখান তিনটি এলাকা ইউনিয়ন পরিষদে অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে এসব এলাকাগুলো
ঢাকা উত্তর সিটিতে অন্তর্ভুক্ত করে তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান থানায় রূপান্তর করা হয়েছে । এ আসনটিতে নারী পুরুষ মিলিয়ে কমবেশি প্রায় ৬ লাখ ভোটার রয়েছে। আর সাতটি থানা এলাকায় প্রায় ১৫/২০ লাখ লোকের বসবাস । উত্তরা মডেল টাউন বা কেবল উত্তরা হল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি শহরতলি। উত্তরা নামটি এসেছে বাংলা শব্দ উত্তর থেকে। ইদানিংকালে জনবহুল ও মডেল টাউন উত্তরা এলাকায় “পিস্তল বাবু” নামে একজন অস্ত্রধারী সন্ত্রাসীর উত্থান ঘটছে। বর্তমানে তিনি ও তার দলবল মাঠ চষে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। উড়তি বয়সী এই তরুণের আনুমানিক বয়স (৪৩)। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্জি হতে পারে। সারাক্ষণ অবৈধ আগ্নেয়াস্ত্র সাথে রাখায় তার নামের উপাধি হয়েছে পিস্তল বাবু। অপরাধ জগতে এসে নতুন করে নাম লিখেয়ে পিস্তল বাবু। কোথাও বড় ধরনের অপারেশনে গেলে তার ঘনিষ্ঠ সেকেন্ড ইন কমান্ড এক তরুণ যুবক তার পাশেই থাকে। পরনে থাকে জিন্সের প্যান্ট ও হাফহাতা গেঞ্জি। বাবুর সহযোগী সাঙ্গপাঙ্গরা তখন আশপাশে পাহারায় থাকে। সম্প্রতিকালে পিস্তল বাবু সংসদীয় ঢাকা-১৮ আসনের নতুন ত্রাস ! বাবুও তার সহযোগীদের ভয়ে চরম আতঙ্কে ভুগছে সমগ্র উত্তরাবাসী।
অভিযোগ উঠেছে, গেল ২৭ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে কাঁঠের ব্রিজ জুতার মার্কেট ডেলিসিয়াস কফি শপের পাশে নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন অফিস থেকে ২ লাখ টাকা নিয়ে রিক্সাযোগে জনতা ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যাচ্ছিল। উক্ত স্থানে পৌঁছানোর পর এক ব্যক্তি রিক্সা থামানোর জন্য সুজনকে সংকেত দেয়। তখন এক পেশাদার দুর্বৃত্ত নিজের হেফাজতে রাখা পিস্তল বের করে হিসাবরক্ষক সাদিম আহমেদ সুজনকে ঠেকায়, কোমরে অস্ত্র আছে, হাত নিয়ে ধরে দেখায় এবং স্পর্শ করিয়ে গুলি করার হুমকী ধামকী দেয়। চেঁচামেচি ও ডাক চিৎকার করলে গুলি করে দিবো, আশপাশের সব লোকজন আমার। তখন ওই তরুণ যুবক দুই যুবকের পরনে জিন্সের প্যান্ট ও হাফহাতা নীল রঙের গেঞ্জি ছিল। নিজেকে একজন পিস্তল বাবু পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা কমান্ডো স্টাইলে জোর করে প্যান্টের পকেট থেকে বের করে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এঘটনার সময় পিস্তল বাবু গ্রুপের আরও ৩ জন সহযোগী ছিল বলে জানা গেছে।
এদিকে নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির এমডি মোঃ মনির হোসেন ও হিসাবরক্ষক সাদিম আহমেদ সুজন এ প্রতিবেদককে অভিযোগ করে বলেন, অফিস থেকে ২ লাখ টাকা নিয়ে উত্তরা ৬ নম্বর সেক্টরস্থ জনতা ব্যাংকে রাজউকের জমা দিতে যাওয়ার পথে পিস্তল বাবু গ্রুপের ছিনতাইকারীদের কবলে পড়েন। এই ঘটনার পর থেকে উত্তরা ১১ নম্বর সেক্টরসহ আশপাশের এলাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে প্রথমে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে আসেন ডিএমপি’র উত্তরা পশ্চিম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: কামরুজ্জামান । পরবর্তীতে পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ব্যবসায়ী ভুক্তভোগীদের সাথে এবিষয়ে কথাও বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট ২০২৬ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর এলাকায় ক্রাউন প্লাজার সামনে উত্তরা ডিএল ফিলিং স্টেশনের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দিনদুপুরে মহাসড়কে দুর্ধর্ষ ডাকাতি কিংবা ছিনতাইয়ের মতো ঘটনায় ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মো. আবদুল করিম বাদী হয়ে ডিএমপির বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে ২০২৫ সালের ১৫ জুন উত্তরা ১৩ নম্বর সেক্টর থেকে রাজধানীর উত্তরায় তৎকালীন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পরিচয়ে মোবাইল ফিন্যন্সিয়াল সার্ভিস-নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। রাস্তার মোড়ে একটি হায়েস গাড়িতে ওঁতপেতে ছিল র্যাব পরিচয়ের ছিনতাইকারীরা। এরআগে ২০২৩ সালের ৯ মার্চ উত্তরা ১৬ নম্বর সেক্টরে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী একটি গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের একটি আলোচিত ঘটনা ঘটেছিল।
এছাড়াও বিভিন্ন সময় ঢাকা – ১৮ আসনের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ নানামুখি অপরাধ মূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। পরবর্তীতে এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৃথক অভিযান চালিয়ে বেশ কিছু ছিনতাইকারী, কিশোর গ্যাং দলনেতাসহ অপরাধীকে আটক করেছে এবং লুন্ঠিত টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এবিষয়ে জানতে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় ডিএমপি’র উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: খালিদ মুনসুর এ প্রতিবেদককে বলেন, পিস্তল বাবু নামে জৈনক কথিত ব্যক্তির নামটি নতুন। এক রিক্সা আরোহীর নিকট থেকে ২ লাখ টাকা ছিনতাইকারীরা নিয়ে গেছে শুনেছি। কিন্তু ঘটনার সময় ওই ব্যক্তির নিকট দু’টি দামি আইফোন ছিল। সেগুলো কিন্তু ছিনতাইকারীরা নিয়ে যায়নি। তাই এঘটনাটি নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। ভুক্তভোগী এবিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ ও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো। তবে আমরা বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।
এবিষয়ে রাজধানীর উত্তরাসহ নগরীতে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ, কিশোর গ্যাং, মাদকদ্রব্য বেচাকেনা, মদ, জুয়া ও মদের বার বন্ধসহ নানামুখী অপরাধমূলক কর্মকাণ্ড রোধ কল্পে এবং পেশাদার ও তালিকাভুক্ত অপরাধীদের খুব শিগগিরই আইনের আওতায় আনতে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি), স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) ডিজি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি’র পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান, উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি)সহ সরকারের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন উত্তরা এলাকার সর্বস্তরের জনগণ।
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪০ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:২৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৭ |
| এশা | রাত ৮:৩৪ |