আজ | | | |

শিরোনাম :

জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. এমদাদুল হক চৌধুরী বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

প্রকাশ: 10 October, 2026 5:28 pm

নিজস্ব প্রতিবেদক, ঢাবি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত মহাসচিব এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত কর্মীদের ওপর হামলার জেরে জামায়াত নেতা ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ‘রেমিট্যান্স শাটডাউন’-এর হুমকি কে চরম মানবতাবিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন ।

আজ শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত এক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও কমল-কুড়ি এর আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও কমল-কুঁড়ি এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রখ্যাত সংগীত শিল্পী বেবী নাজনীন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি নিলোফার চৌধুরী মনি, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফউদ্দিন আহমেদ উজ্জ্বল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ- অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন,প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান,
জবান পত্রিকার সম্পাদক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি, জিয়া স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক জহির দীপ্তি প্রমুখ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) নীতিনির্ধারণী ফোরামের সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আরো বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি এবং এর ওপর লাখ লাখ পরিবারের ভরণপোষণ ও দেশের উন্নয়ন নির্ভর করে। এই রেমিট্যান্স বন্ধ করে দেশের মানুষকে ক্ষুধার্ত রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ড থমকে দেওয়ার হুমকি চরম মানবতাবিরোধী ও দেশবিরোধী ষড়যন্ত্র।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত দায়িত্বশীলদের ওপর সম্প্রতি জামাআত নেতা মেজর আখতারুজ্জামানের হামলার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, সেখানে কোনো অব্যবস্থাপনা থাকলে নিয়মতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো যেত। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মীদের মারধর করা দেশের প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ ইস্যুতে জামায়াতে ইসলামীর কর্মসূচি ও রেমিট্যান্স শাটডাউনের হুমকির বিষয়ে তিনি বলেন, প্রবাসে নানা মত ও পথের সাধারণ মানুষ রয়েছেন।তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লোক নন। জনমনে সন্দেহ জাগছে—কোন ক্ষমতাবলে কিংবা কোন ধরনের ‘গুপ্ত’ তৎপরতার মাধ্যমে এই রেমিট্যান্স বন্ধ করার পরিকল্পনা করা হচ্ছে?

অতীতে দলীয় শৃঙ্খলাভঙ্গকারী বিএনপির এই সাবেক নেতার পক্ষ নেওয়ার পরিণাম সম্পর্কে সতর্ক করে রিজভী জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে বলেন, “প্যাডের কাগজ ও কলম প্রস্তুত রাখুন।কারণ অচিরেই তিনি(মেজর আক্তার) এমন কান্ড ঘটাবেন যে নিজেদের উদ্যোগেই তাকে বহিষ্কারের সাংগঠনিক চিঠি লিখতে বাধ্য হতে হবেন।”

জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দলটির ইতিহাস পর্যালোচনায় দেখা যায়—১৯৭১, ১৯৮৬ কিংবা ২০২৪ সালের আন্দোলনসহ কোনো সময় তারা জাতীয় কিংবা জনগণের স্বার্থে রাজনীতি করেনি। তারা সর্বদা দলীয় স্বার্থকেই রাষ্ট্রীয় স্বার্থের ওপরে স্থান দিয়েছে। পক্ষান্তরে বিএনপি সবসময় দেশ ও জনগণের স্বার্থকে ঊর্ধ্বে তুলে ধরেছে এবং ফ্যাসিবাদের কবল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে রক্ত ঝরিয়েছে।

রাকসুর সাবেক ভিপি রিজভী ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ আন্দোলনে বারবার ব্যর্থতার পর তরুণদের নিয়ে একসময় একধরনের হতাশা তৈরি হয়েছিল উল্লেখ করে বলেন, ২০২৪ সালের উত্তাল গণআন্দোলনে তরুণদের অগ্রদূত হিসেবে আত্মপ্রকাশ সেই হতাশাকে ভুল প্রমাণিত করেছে। তরুণদের এই বীরত্বপূর্ণ লড়াইয়ের ফলেই দানবীয় স্বৈরশাসক শেখ হাসিনার পতন ঘটেছে এবং সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

ছাত্র রাজনীতি নিয়ে ছাত্রদলের সাবেক নির্বাচিত সভাপতি ও বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেবল মিছিল আর স্লোগানের সংগঠন নয়;এটি সমাজ, রাষ্ট্র ও বৈশ্বিক ভূরাজনীতি বোঝার প্রথম পাঠশালা। জার্মান দার্শনিক ফ্রিডরিখ নিটশের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, মহৎ কিছু অর্জন করতে হলে দুঃখ-কষ্ট ও ত্যাগের মানসিকতা (সাফারিং) থাকতে হয়।

ছাত্রদলকে মেধাবীদের চারণভূমি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে রিজভী জানান, সংগঠনের একজন ছাত্রনেতা ডা. আউয়াল ৫০টি দেশের প্রতিনিধিদের পেছনে ফেলে চীনে ‘অ্যাম্বাসেডর’ নির্বাচিত হয়েছেন এবং আরেকজন নেতা আইইএলটিএসে (IELTS) ৮.৫ স্কোর অর্জন করেছেন। রক্ত দিয়ে অর্জিত গণতন্ত্রের সুশীল চর্চা এ ধরনের মেধাবী তরুণরাই নিশ্চিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত এই রচনা প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অংশ নিয়েছিলেন বলে জানায় আয়োজকরা। এর মধ্যে প্রায় ৪০জন বিজয়ী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। এসময় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, মূল্যবান বই ও নগদ আর্থিক সম্মাননা প্রদান করা হয়।পরবর্তীতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আজমপুরে স্কুল মাস্টার রমিজ উদ্দিন এর দোকান দখল করে ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি দক্ষিণ খান থানা বিএনপি নেতা মতিউর রহমান মতির

    রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

    রাজধানীর তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর দেশের প্রতিটি প্রান্তের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

    পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন।

    চাকুরীর সুযোগ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে তিনটি বিশেষ কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন

    জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

    পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে

    মন্ত্রী সাচিং প্রু টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণ করেন

    ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মো. এমদাদুল হক চৌধুরীর জীবনবৃত্তান্ত

    ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মো. এমদাদুল হক চৌধুরী

    নার্সিং সেক্টরে ফ্যাসিবাদদের প্রশ্রয় দাতা ন্যাবের অঘোষিত সভানেত্রী বিলকিস জাহান

    উত্তরা প্রেসক্লাবের নারী সদস্য নিউজ প্রেজেন্টার কুমি ক্যানসারে আক্রান্ত: চিকিৎসার সহায়তার চেয়ে আবেদন

    বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

    চাঁদাবাজির অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানা বিএনপির ২৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মিজানুর রহমান স্বপনকে গ্রেপ্তার করেছে এসআরবি

    নিকুঞ্জে জনস্বার্থের তোয়াক্কা না করে গভীর রাতে দোকান পরিচালনা, গ্রেফতার ১

    মাদকমুক্ত ও আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: সাচিং প্রু

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ


    • শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৮
      সূর্যোদয়ভোর ৬:৫৩
      যোহরদুপুর ১২:৪৫
      আছরবিকাল ৪:০৭
      মাগরিবসন্ধ্যা ৬:৩৭
      এশা রাত ৭:৫২
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।