
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের দাপ্তরিক পরিচয় ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের অন্যতম মূলহোতা আবু হুরায়রা খালেদ রাশেদকে (৩০) গ্রেপ্তার করেছে নাটোর জেলা পুলিশ। গ্রেপ্তার রাশেদ নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া গ্রামের জিয়াদুল ইসলামের ছেলে।
আতিকুর রহমান রুমনের নাম ব্যবহার কারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্নও মহল । রুমন একজন সিনিয়র সাংবাদিক , দৈনিক দিনকালের প্রকাশক ও সম্পাদক এবং মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক । রুমনের ভাবমূর্তি বিনষ্টের উদ্দেশ্যে এমন অনৈতিক কাজ করা হয়েছে বলে মন একরা হচ্ছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদ দীর্ঘদিন ধরে নিজের ব্যবহৃত মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি, সরকারি কর্মকর্তা ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আসছিলো।
নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের ‘অফিস স্টাফ’ পরিচয় দিয়ে সে ও তার চক্রের সদস্যরা মানুষকে ভুয়া আশ্বাস দিত। সরকারি সুযোগ-সুবিধা দেয়া কিংবা বিএনপির দলীয় রাজনৈতিক পদে পদায়ন ও মনোনয়ন নিশ্চিত করার লোভ দেখিয়ে তারা বিপুল পরিমাণ অর্থ দাবি করত।
১৯ অক্টোবর বিকেল সোয়া ৩টার দিকে নিজ বাসা থেকে ভুক্তভোগী কাদের গনি চৌধুরীকে হোয়াটসঅ্যাপে কল করে রাশেদ। সে নিজেকে অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে বিএনপির দলীয় পদে পদায়নের জন্য একটি অনলাইন ফরম পূরণের কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
একইভাবে ব্যারিস্টার নাসিরউদ্দিনের কাছেও একই পরিচয় ব্যবহার করে রাজনৈতিক পদে পদায়নের ফরম পূরণের কথা বলে অর্থ দাবি করে।
বিষয়টি একপর্যায়ে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের নজরে আসে। এরপরই ঘটনা উন্মোচনে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত আবু হুরায়রা রাশেদ ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল। পরবর্তীতে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার রংপুরে রেডিও টেকনিশিয়ান হিসেবে কর্মরত থাকার সময় একই ধরনের প্রতারণার মামলায় সাময়িক বরখাস্ত হয়। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা ও প্রতারণার একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি চৌকস দল আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার সুরক্ষা আইন ও প্রতারণার অভিযোগে নতুন মামলা রুজু করা হয়েছে। এই প্রতারক চক্রের অন্যান্য পলাতক সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫৯ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
| এশা | রাত ৭:৪১ |