
স্টাফ রিপোর্টার:পতিত ফ্যাসিস্টের দোসরদের দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
আজ ৯ নভেম্বর সোমবার দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিলটি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গন থেকে শুরু হয়ে হাইকোর্ট মাজার গেট দিয়ে বেরিয়ে কদম ফোয়ারার পাশ দিয়ে আবার একই স্থানে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব গাজী তৌহিদুল ইসলাম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক এডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান,সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, “আমরা আজকের এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই বার্তা দিচ্ছি যে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঘুমিয়ে নেই। আইনজীবী ফোরামের সচেতন আইনজীবীবৃন্দ সবাই সচেতন আছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে কোন কর্মসূচি পালনে প্রতিজ্ঞাবদ্ধ। তাই যারাই আইনের বাইরে কাজকর্ম করতে যাবেন, বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন শৃঙ্খলা অবনতির চেষ্টা করবেন তাদেরকে বলছি, আইন মেনে চলুন। তা না হলে আইন তার নিজস্ব গতিতে চলবে।”
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫১ |
| সূর্যোদয় | ভোর ৭:০৯ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৩ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৫ |
| এশা | রাত ৭:৩৩ |