আজ বৃহস্পতিবার | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:১৭

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাব্বির হোসেন (২৩) ২। মোঃ সুমন মিয়া (২৪) ৩। মোঃ শুভ (২৬) ৪। মোঃ ফাহিম মিয়া (২৩) ৫। মোঃ ফাহিম খান (২৫) ৬। মোঃ জুম্মান মিয়া (১৯) ও ৭। সোহান (২৩)।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ ডিসেম্বর) উত্তরা পূর্ব থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জনকে গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে শাস্তি প্রদান করা হয়।
এর মধ্যে ১ নং আসামিকে ২০ দিন কারাদণ্ড, ২ নং আসামিকে ১৫ দিন কারাদণ্ড, ৩ নং আসামিকে ২০ দিন কারাদণ্ড, ৪ নং আসামিকে ১৫ দিন কারাদণ্ড, ৫ নং আসামিকে ৫ দিন, ৬ ও ৭ নং আসামিকে ৬ মাস ১৫ দিন করে কারাদণ্ডাদেশ হয়।
উত্তরা পূর্ব থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।সূত্র: ডিএমপি
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৬ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৩ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৭ |
| এশা | রাত ৮:৩৪ |