আজ | | | |

শিরোনাম :

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন) মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে:ডা. জুবাইদা রহমান প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ’র সঙ্গে কুড়িকৃবি উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম’র সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: 24 February, 2026 4:48 pm

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশীদ মহোদয়ের সাথে গত ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে উনার নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম।

সাক্ষাৎকালে উপাচার্য মহোদয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “কৃষক কার্ড”কার্যক্রমসহ বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। কৃষক কার্ডের মাধ্যমে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা ও আর্থিক সহায়তা গ্রহণ করতে পারবেন যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা উভয়েই আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি দেশের কৃষি খাতের সার্বিক উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ, প্রযুক্তি উদ্ভাবন এবং কৃষক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে মাননীয় কৃষিমন্ত্রী উত্তরবঙ্গের বিস্তৃত চরাঞ্চলের কৃষি উন্নয়ন বিশেষভাবে গুরুত্ব পায়। নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ চরাঞ্চলে টেকসই অর্গানিক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গবেষণাভিত্তিক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি লবণাক্ততা ও জলাবদ্ধতা সহনশীল ফসলের জাত উদ্ভাবন, আধুনিক চাষাবাদ পদ্ধতির সম্প্রসারণ, কৃষি যান্ত্রিকীকরণ এবং কৃষকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের জন্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

মাননীয় উপাচার্য এ সময় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি চর ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনার কথা মাননীয় মন্ত্রী মহোদয়কে অবগত করেন। মাননীয় মন্ত্রী এ লক্ষ্যে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণের জন্য উপাচার্য মহোদয়কে নির্দেশনা প্রদান করেন এবং সকল ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়াও উপাচার্য মহোদয় বিশ্ববিদ্যালয়ের চলমান গবেষণা কার্যক্রম, কৃষি সম্প্রসারণ উদ্যোগ এবং স্থানীয় কৃষকদের সঙ্গে সমন্বিত কর্মপরিকল্পনার কথা মাননীয় মন্ত্রী কে অবগত করেন।

উল্লেখ্য যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিশিষ্ট কীটতত্ত্ববিদ প্রফেসর ড. মুহঃ রাশেদুল ইসলাম গত ০২ ডিসেম্বর, ২০২৪ তারিখে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য পদে যোগদান করেন। তিনি ২০২৪ সালের এপ্রিল থেকে কুড়িকৃবি উপাচার্য পদে যোগদান পূর্ব পর্যন্ত শেকৃবি জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের সাধারন সম্পাদকের দায়িত্ব পালনকালীন সময়ে জুলাই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। আরো উল্লেখ্য যে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় তিনি বিভিন্ন সময়ে জাতীয়তাবাদী ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি ও সাংগঠনিক সম্পাদক এর দায়িত্ব পালন করেন। উপাচার্য পদে দায়িত্ব গ্রহণের পর তার নেতৃত্বে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথম শিক্ষা কার্যক্রমের উদ্বোধন হয় এবং অদ্যবধি ০৩ টি ব্যাচের কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ২টি ভাড়াকৃত ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। এতে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও বিভিন্ন ব্যবহারিক ল্যাব রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্য ০১ টি অস্থায়ী ছাত্র হল এবং ০১ টি অস্থায়ী ছাত্রী হলের কার্যক্রমের পাশাপাশি হলে নামাযের ব্যবস্থা, খেলাধুলা, বিনোদন ও নিরাপত্তার ব্যবস্থা রয়েছে।

উপাচার্য মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় গত ১৬ জানুয়ারি, ২০২৫ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত কেন্দ্রীয় কৃষিগুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন হয়। যা ছিল উত্তরবঙ্গের কৃষি বিষয়ক উচ্চ শিক্ষার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য একটি যুগান্তকারী প্রদক্ষেপ।

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইতোমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংস্থার সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়টি সম্পন্ন করা হয়েছে এবং কিছু প্রক্রিয়াধীন রয়েছে। এরই ধারাবহিকতায় গত ১৮ ফ্রেবুয়ারী, ২০২৬ (বুধবার), সাউথ ইস্ট ব্যাংক পিএলসি তাদের বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (SCSR) কর্মসূচির আওতায় “স্পেশাল CSR ফান্ড” থেকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কে চরাঞ্চলে কৃষি গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করে। বত©মানে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ফিজিবিলিটি প্রকল্প কাজ চলমান রয়েছে এবং ডিপিপি প্রকল্প অনুমোদনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা বাংলাদেশ শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাযে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত

    ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর শোক

    সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

    বর্ষিয়ান রাজনীতিবিদ ও প্রথিতযশা আইনজ্ঞ ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার আর নেই:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)

    মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবার ওপর মানুষের আস্থা ফেরাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি সাফল্যের নেপথ্যে একজন মানুষ, একটি পরিবার এবং একটি জীবন জড়িয়ে থাকে:ডা. জুবাইদা রহমান

    মেগা প্রকল্পে ব্যয় সাশ্রয় ও গুণগত মান নিশ্চিত করতে উন্নত ফিজিবিলিটি স্টাডির উপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর স্থাপন নিয়ে ক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

    প্রতিটি ক্লাসে পাঁচ মিনিট নৈতিক শিক্ষা দিন’—শিক্ষকদের প্রতি প্রতিমন্ত্রী আমিনুল হকের আহ্বান

    চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপ

    শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল

    চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে নির্বাচিত বিএনপি সংসদ সদস্য সরোয়ার আলমগীর আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন

    যেকোনো ধরনের অপপ্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে গণমাধ্যমকে সজাগ থাকতে হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখী মানুষের পাশে সবসময় আছেন, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নানা নাটকীয়তা, স্বপ্নভঙ্গের অবসান ঘটিয়ে ৪৮ দলের বিশ্বকাপ এখন রূপ নিয়েছে ৮ দলের লড়াইয়ে।

    দুঃখী মানুষের পাশে সবসময় আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ত্রাণ যথাসময়ে সকলের কাছে পৌঁছাবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ধানের শীষ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকা এটিএম বুথে কর্মরত নিরাপত্তাকর্মী আব্দুস সালামের কাছে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ

    বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে স্বৈরাচার এর দোসর শান্তি সমাবেশ এর নেতৃত্ব প্রদানকারী ডা এস এম মনিরুজ্জামান কে অবাঞ্চিত ঘোষণা

    ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের “মা”

    প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল পাওয়া শুরু হয়েছে-বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী

    জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও আত্মত্যাগকে জাতীয়ভাবে স্মরণীয় করে রাখতে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে :তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    গণতন্ত্র শক্তিশালীকরণে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের, গুরুত্ব পেল স্থানীয় সরকার নির্বাচন

    বিমানবন্দরের অকশন ডিপার্টমেন্টের ম্যানেজার পরিচয়ে প্রতারণার অভিযোগে সিআইডির অভিযানে একজনকে গ্রেফতার

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন

    গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্থানীয় সরকার মন্ত্রী

    মিরপুরে ধর্ষণের শিকার শিশু লামিয়ার পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, চিকিৎসার দায়িত্ব নিলেন

    বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহিওয়া ইন্না ইলাইহি রাজিউন)

    পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর


    • রবিবার, ১২ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৩
      সূর্যোদয়ভোর ৬:১৯
      যোহরদুপুর ১:০৪
      আছরবিকাল ৪:২৪
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।