আজ বুধবার | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ৩:৫১

মুন্সীগঞ্জ (পশ্চিম) প্রতিনিধি:তারেক রহমান দেশে ফিরে যে মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনার কথা বলেছিলেন, তার বাস্তব প্রতিফলন এখন দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
তিনি দাবি করেন, বর্তমানে প্রতিটি মসজিদে একজন খতিব, একজন মুয়াজ্জিন ও একজন খাদেমের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীনগর উপজেলার দামলা মীর বাড়ি জামে মসজিদে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর সরফত আলী সপু বলেন, ধর্মীয় মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, আলেম সমাজ ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সম্মান ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি।
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এর আগে মীর সরফত আলী সপুর ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি নিজ বাড়িতে এলাকার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় বিতরণ করেন তিনি।
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২১ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৯ |
| এশা | রাত ৮:৩৭ |