আজ শনিবার | ৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৪:৩৩

পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষে রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকার সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর পল্লবীর বাইতুস সুজুদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি মুসল্লি ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আমিনুল হক দেশবাসীসহ তাঁর নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। তিনি বলেন, এই পবিত্র ঈদের দিনে সবাই যেন একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে পারে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে।
আমিনুল হক বলেন, একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সাধারণ মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামীর রাজনীতিতে সুস্থ ধারার পরিবেশ গড়ে তোলার মাধ্যমে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার, ২১ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৭ |
| সূর্যোদয় | ভোর ৭:০২ |
| যোহর | দুপুর ১:০৬ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১০ |
| এশা | রাত ৮:২৫ |