আজ সোমবার | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৪ঠা শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ২:৪৮

ঢাকা, ২২ মার্চ ২০২৬:নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বিকেএসপি’র কৃতি জুডোকাদের অসামান্য সাফল্যে এবং কাবিহা বুশরা টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৪টি স্বর্ণ এবং ১টি ব্রোঞ্জ পদক জিতে জুনিয়র ক্যাটাগরিতে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করায়
উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন:“বিদেশের মাটিতে আমাদের কৃতি জুডোকাদের এই ধারাবাহিক সাফল্য বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য এক বিশাল মাইলফলক। বিশেষ করে ফাবিহা বুশরা যেভাবে মাত্র ৪ সেকেন্ড ও ৩০ সেকেন্ডের মধ্যে প্রতিপক্ষকে পরাজিত করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছে, তা অবিশ্বাস্য এবং অত্যন্ত গর্বের। ফাবিহা বুশরা, শাহিন আহমেদ, আজিজা আলেয়া লিয়ন ও উসাচিং মারমা বিজয়ের এই স্বর্ণ জয় এবং রেমি হাসির ব্রোঞ্জ জয় আমাদের তরুণ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মঞ্চে লড়তে উৎসাহিত করবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, বিকেএসপির ৬ জন খেলোয়াড় অংশ নিয়ে প্রত্যেকেই পদক জয়ের জন্য লড়াই করেছেন এবং দেশের নাম উজ্জ্বল করেছেন। তিনি এই সাফল্যের জন্য খেলোয়াড়দের পাশাপাশি দলের ম্যানেজার, কোচ এবং অফিশিয়াল সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়নের ধারা বজায় থাকলে এই তরুণরাই আগামীতে অলিম্পিকের মতো বড় আসরে বাংলাদেশের পতাকা ওড়াবে।
উল্লেখ্য, নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালের ১৫টি ক্লাবসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করেন।
রবিবার, ২২ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৬ |
| সূর্যোদয় | ভোর ৭:০১ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:৩১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১০ |
| এশা | রাত ৮:২৬ |