আজ বৃহস্পতিবার | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৩৭

লালমনিরহাট প্রতিনিধি।।রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পরপরই কঠোর নিরাপত্তায় তাকে ঢাকা থেকে লালমনিরহাটে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের হেফাজতে রয়েছেন।
লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে লালমনিরহাটে নিয়ে আসা হয়েছে।
সফুরা বেগম রুমী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। তবে ঠিক কোন মামলায় বা কী সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুলিশের দাবি, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৬ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৩ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৭ |
| এশা | রাত ৮:৩৪ |