
রাজধানীর ধানমণ্ডি ৫ নম্বর রোডের পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের মর্গে পাঠায় ধানমণ্ডি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমণ্ডি থানার এসআই মো. অহিদুর রহমান। তিনি বলেন, শনিবার বেলা ১১টার দিকে প্রথম স্থানীয়রা সুধাসদনের ভেতর ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি পরিত্যক্ত ভবনের ভেতর একজনের লাশ ঝুলছে। এরপর লাশ উদ্ধার করা হয়। কিন্তু কোনোভাবেই তার পরিচয় নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এরপর সিআইডির ক্রাইমসিন ইউনিটের সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করা হয়।
যায় যায় নিহতের নাম মো. শাকিল। তার বাসা জিগাতলা টালি অফিস এলাকায়। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর ও মা আসমা বেগম। পরে বিকাল সাড়ে তিনটার দিকে ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। একই সঙ্গে নিহত শাকিলের পরিবারের সদস্যদেরকে খবর দেয়া হয়। এসআই বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি- এটা আত্মহত্যার ঘটনা।
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০১ |
| সূর্যোদয় | ভোর ৬:২৫ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৫ |
| এশা | রাত ৯:০৯ |