
চট্টগ্রাম, ৩১ জুলাই ২০২৬।ক্রীড়াঙ্গনে টেকসই অগ্রগতির জন্য প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড় খুঁজে বের করে তাদের পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, একটি ইমারত শক্তভাবে দাঁড়িয়ে থাকার পেছনে যেমন মজবুত ভিত্তির অবদান থাকে, ঠিক তেমনি জাতীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে হলে একদম প্রান্তিক পর্যায় থেকে নতুন মুখ তুলে আনতে হবে। গ্রাম ও উপজেলা পর্যায় থেকে যোগ্য অ্যাথলেটদের খুঁজে বের করে উপযুক্ত সুযোগ তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।
গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব’ মিলনায়তনে আয়োজিত ‘প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট’-এর এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা ব্যক্ত করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মিট-দ্য-প্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ব্যারিস্টার মীর হেলাল তার বক্তব্যে আরও উল্লেখ করেন, ইউনিয়ন ও উপজেলা স্তর থেকে খেলোয়াড় উঠে এলে দেশের সার্বিক খেলাধুলার অবকাঠামো শক্তিশালী হবে। সেই সঙ্গে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা ও নৈতিক অধঃপতন থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের উদীয়মান খেলোয়াড়রাও যেন ক্রীড়া দক্ষতার ওপর ভর করে দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন শিক্ষা বৃত্তি ও সুযোগ-সুবিধা পেতে পারে, সেই পথ সুগম করতে হবে।
সংবাদ সম্মেলনের পূর্বে ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ একটি বর্ণাঢ্য রোড শো-তে অংশ নেন এবং স্থানীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।
উক্ত আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেকসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৫ |
| সূর্যোদয় | ভোর ৬:২৮ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৮ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪২ |
| এশা | রাত ৯:০৫ |