আজ | | | |

শিরোনাম :

গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন ককটেল বিস্ফোরণ নিয়ে এনসিপি মুখ্য সমন্বয়কনাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপির যুগ্ম কমিশনার

ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

প্রকাশ: 15 August, 2026 4:38 am

শিল্প ও একাডেমিয়ার মধ্যে মেলবন্ধন তৈরি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে বেকারত্ব কমাতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন।

তিনি বলেন, শিল্প ও বাণিজ্য প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম হালনাগাদ, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগ তৈরি এবং শিল্প খাতের অভিজ্ঞ ব্যক্তিদের শ্রেণিকক্ষে যুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার।

শুক্রবার (১৪ আগস্ট) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘স্টার্টআপ, ইনোভেশন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সংযোগ শক্তিশালীকরণে স্থানীয় অংশীজন ও শিল্পমালিকদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন বলেন, একাডেমিয়ার সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের সংযোগ বাড়াতে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে। এর মাধ্যমে চাকরির বাজারে কী ধরনের দক্ষ জনবল প্রয়োজন, তা বিশ্ববিদ্যালয়গুলো জানতে পারবে। সেই চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম তৈরি ও হালনাগাদ করা সম্ভব হবে।

শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পড়াশোনার সময় ইন্টার্নশিপ ও প্লেসমেন্টের সুযোগ তৈরিতে সরকার কাজ করছে। এতে শিক্ষার্থীরা পুঁথিগত শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং চাকরির বাজারের উপযোগী দক্ষ জনবল হিসেবে গড়ে উঠবেন।

শিল্প খাতের প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের পাঠদানে যুক্ত করার উদ্যোগের কথা জানিয়ে ইউজিসির এই সদস্য বলেন, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিদের রিসোর্স পারসন হিসেবে শ্রেণিকক্ষে যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীরা শিল্পের কাজ, প্রযুক্তি ও বাজারের চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা পাবেন।

গবেষণা ও উদ্ভাবনকে শিল্পে রূপ দেওয়ার ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানান অধ্যাপক মামুন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং সেগুলো শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহারের উপযোগী করতে সরকার কাজ করছে। গবেষণালব্ধ উদ্ভাবন শিল্পে রূপ নিলে নতুন কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

তিনি জানান, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক শক্তিশালী করতে ইতোমধ্যে ১২টি বিশ্ববিদ্যালয় পদক্ষেপ নিয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ও এ উদ্যোগের অংশ হিসেবে কাজ করছে। এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পৃথক অনুষ্ঠানে অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুন বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বৈষম্য কমানো, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।

তিনি বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সৃজনশীল খাতের বিকাশে ৮০০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর উদ্যোগ এবং ১০ লাখ টাকার বৃত্তি তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে পাঁচ লাখ শিক্ষার্থীকে প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে ইউজিসি। এ ছাড়া তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রতিটি জেলায় এমপ্লয়মেন্ট সেন্টার ও আইসিটি স্মার্ট হাব গড়ে তোলা এবং নারী উদ্যোক্তাদের কর-সুবিধা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবহান।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। স্থানীয় ১০টি শিল্পপ্রতিষ্ঠানের মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

    পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি

    দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

    লালমনিরহাটে ট্রাকচাপায় ৪জনের মৃত্যু; আহত ৬

    ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি তুহিন মাহমুদ (৩৯) কে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিমনের বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার

    জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত অবস্থায় থানা হতে লুট‘কৃত ০১টি তরাশ পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ০২টি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভে: অস্কার জয়ী অভিনেত্রী গ্রেফতার হান্না আইনবেন্ডার

    নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫০ বিশ্ববিদ্যালয়ে তৃতীয় ভাষা শিক্ষা চালু হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এর বিপুলসংখ্যক নেতাকর্মী সহ জাসদ প্রধান কার্যালয় থেকেসাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক

    জাতিসংঘে ৪ দিনে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি, ১১ দেশের সঙ্গে বৈঠক, ৬ বক্তব্য ও ১ ঐতিহাসিক ভাষণ: মাহ্দী আমিন


    • শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৫
      সূর্যোদয়ভোর ৬:৫০
      যোহরদুপুর ১২:৪৮
      আছরবিকাল ৪:১২
      মাগরিবসন্ধ্যা ৬:৪৫
      এশা রাত ৮:০০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।