
লালমনিরহাট প্রতিনিধি::নারী সহিংসতা হোক অবসান, নারী পাক তার প্রাপ্য সম্মান –এই শ্লোগানে লালমনিরহাটে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার দিনব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে বেসরকারি সংগঠন পারিবারিক আয় উন্নয়ন সংস্থা (ফিডা’র )আয়োজনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহা: রাশেদুল হক প্রধান। এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান,জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক,সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল হাকিম,যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুস সালাম সিকদার,ফিডার পরিচালক জেড এফ এম ফিরোজ পাশা।
ফিডার নির্বাহী পরিচালক ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ যুব সমাবেশে সমাজে নারীর প্রতি বিভিন্ন ধরনের সহিংসতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এবং সহিংসতা বন্ধের জন্য সচেতন হওয়ার আহ্বান করা হয়।এ যুব সমাবেশে শিফট ভলান্টিয়ার সদস্য সহ ২শতাধিক যুব সংগঠক অংশ নেয়।
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩১ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৭ |
| যোহর | দুপুর ১২:৫২ |
| আছর | বিকাল ৪:১৮ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫৬ |
| এশা | রাত ৮:১১ |