
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি,৩১.১০.২৬ ইপবিত্র কোরআন অবতীর্ণ হবার ১৪৫০ বছর উপলক্ষে এসএসসি বন্ধুদের সংগঠন কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ উপহার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
কুড়িগ্রামের পাঁচগাছি মঈমুদ্দিন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় দুপুরে পবিত্র কোরআন শরীফ উপহার অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রথমে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরীফ তুলে দেয়া হয় এবং পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুড়িগ্রাম ৯০ এর সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল হক রুবেল,সহ-সভাপতি আল-আমিন মুসল্লী, সমাজকল্যাণ সম্পাদক সাইফুর রহমান, ক্রীড়া সম্পাদক আহসান কবির লিখন, ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহ আলম,মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল কালাম, ইঞ্জিনিয়ার আহমদ আলী স্বাধীন, আশরাফুল ইসলাম লিটন, মোজাফফর হোসেন, নূরে আলম, নাসির সর্দার, সাজু, খোকন সহ বন্ধুরা উপস্থিত ছিলেন। এ মহতী কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৭ |
| সূর্যোদয় | ভোর ৭:০৩ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৬ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২০ |
| এশা | রাত ৭:৩৭ |