তুরাগ থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) রাত ২টা ১৫ মিনিটে তুরাগ থানাধীন দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার অফিসকক্ষে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযানকালে তল্লাশি করে তাদের হেফাজত থেকে ১৪৯ ক্যান বিয়ার, ৬ হাজার ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সহযোগী পলাতক আসামি আতাউর ওরফে টাকলা আতাউর ওরফে আতার নাম প্রকাশ করেন। তারা পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা যায়।
এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধারায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করলে আসনটি
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা
মাহফুজ কবির মুক্তা: আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি; ফর মাই কান্ট্রি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রত্যয়কে সামনে রেখে একটি যানজটমুক্ত,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন সরকার চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের উৎপাত, মাদকসহ নানা অপরাধের বিষয়ে জিরো টলারেন্সের ঘোষণা দেওয়া হয়েছে। তারপরেও থেমে নেই এসব অপরাধপ্রবণতা। এসব
নিজস্ব প্রতিবেদক, ঢাবি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ভারপ্রাপ্ত মহাসচিব এবং বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে
রাজধানীর তুরাগ থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে এস কে সাদ্দামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর)





























