
ঢাকা, ৬ অক্টোবর, ২০২৬ খ্রি.:-০৬ অক্টোবর ২০২৬ খ্রি. জনাব মো. এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। জনাব মো. এমদাদুল হক চৌধুরী বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি বিষয়ে ১৯৯১ সালে বি.এসসি. (সম্মান) এবং ১৯৯২ সালে এম.এসসি. ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণি লাভ করেন। পরবর্তীতে ২০০৭ সালে তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ও উন্নয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবনে জনাব এমদাদুল হক চৌধুরী মাঠ প্রশাসন ও কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মেহেরপুরে সহকারী কমিশনার, শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী কমিশনার (ভূমি), নরসিংদীতে সিনিয়র সহকারী কমিশনার, কুমিল্লার নাঙ্গলকোট ও চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), কিশোরগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপপরিচালক (স্থানীয় সরকার) এবং পরবর্তীতে নড়াইল জেলার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্থানীয় সরকার বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।
জনাব মো. এমদাদুল হক চৌধুরী গত ৫ জুন ২০২০ তারিখে যুগ্মসচিব এবং ২২ এপ্রিল ২০২৪ তারিখে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি লাভ করেন। পরবর্তীতে ৫ মে ২০২৪ থেকে ৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জনাব মো. এমদাদুল হক চৌধুরী দেশে ও বিদেশে বিভিন্ন উচ্চতর ও পেশাগত প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে প্রশিক্ষণের পাশাপাশি তিনি অস্ট্রেলিয়া, চীন, ভারত, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত কোর্স সম্পন্ন করেন। এর মধ্যে Monash University, University of Queensland, Macquarie University, The Hague Academy for Local Governance এবং Emory University-এ অনুষ্ঠিত কোর্সসমূহ উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে জনাব মো. এমদাদুল হক চৌধুরী বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক।
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৭ |
| সূর্যোদয় | ভোর ৬:৫২ |
| যোহর | দুপুর ১২:৪৭ |
| আছর | বিকাল ৪:০৯ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৪১ |
| এশা | রাত ৭:৫৬ |