
নিজস্ব প্রতিবেদক:-রাজধানীর মিরপুর আনসার ক্যাম্প সরকারি কর্মকর্তা-কর্মচারী আবাসনের কমিটি গঠন ও নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে।
এ ঘটনায় বিএনপি নেতাদের জড়িয়ে অনলাইন সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আব্দুর রাজ্জাক।
সংশ্লিষ্টদের অভিযোগ, ৫ আগস্টের পর আবাসনের একটি কমিটি গঠনে বিএনপির একটি বড় অংশকে বাদ দিয়ে পকেট কমিটি করা হয়।
পরে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতায় নির্বাচন আয়োজনের লক্ষ্যে নয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পান আকরাম হোসেন।
১৬ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিদ্বন্দ্বী প্যানেল না থাকায় একটি প্যানেলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, গত ১৩ অক্টোবর দৈনিক প্রলয় অনলাইন ভার্সনে আব্দুর রাজ্জাককে জড়িয়ে প্রকাশিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।
এ ছাড়াও বর্তমান নির্বাচন কমিশন গঠন করার পূর্বে আবাসনের ফ্যাসিস্ট সদস্যদের সমন্বয়ে বিনা ভোটে অবৈধ কমিটির সভাপতি আসমা আক্তার ও তার স্বামী বহিষ্কৃত বিএনপি নেতা আজিজুর রহমান রতন কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক মোকসেদ আলীর পদে থাকা এবং সংগঠনে যুক্ত থাকার বৈধতা নিয়েও অভিযোগ তুলেছেন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা – কর্মচারী আবাসনের এলোটিবৃন্দ। তাদের একটাই দাবি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে আবাসনের কমিটি গঠন করা হোক তাতে গণতন্ত্র ফিরে আসবে।
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪১ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৬ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৪:০৪ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩২ |
| এশা | রাত ৭:৪৭ |