আজ | | | |

শিরোনাম :

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

প্রকাশ: 17 October, 2026 1:35 pm

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, মাদক কারবারিরা যে দলেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। এমনকি তাঁর নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তাঁর শাস্তি আরও বড় হবে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন একটি বস্তিতে মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালান প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় মাদক কারবারে জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়।

অভিযানকালে এলাকাবাসীর উদ্দেশে ইশরাক হোসেন বলেন, “এলাকায় যারা মাদক বিক্রি করে, তাদের স্থান আমার এই ঢাকা-৬ আসনে নাই। স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে সরকার পতন করেছি। আর এই মাদক কারবারিদের কোনো টাইম আছে? এই এলাকায় যত বড় মাদক কারবারি হোক না কেন, তারা যে দলেরই হোক না কেন, যদি আমার দলের হয়, তাহলে তাদের শাস্তি আরও বড় হবে।”

মাদকাসক্তির কারণে তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “এই মাদকের কারণে আমাদের তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গত ছয় মাস ধরে গোয়েন্দা দিয়ে তথ্য সংগ্রহ করছি। যারা বাইরে থেকে এসে মাদক দিয়ে যায়, তাদের আটক করতে পারবে—এমন ব্যক্তিদের আমার মাথায় করে রাখব। আমার এই এলাকা থেকে মাদকবিরোধী অভিযান শুরু হয়েছে। সারা বাংলাদেশ অভিযান চলবে,বাংলাদেশে কোথাও মাদকের জায়গা হবে না।”

অভিযানের সময় আটক ব্যক্তিরা ছেড়ে দেওয়ার জন্য হাতজোড় করলে তাঁদের আশ্বস্ত করেন ইশরাক হোসেন। তিনি বলেন, “তোমাদের গায়ে কেউ হাত দেবে না, তোমাদের কেউ কিছু করবে না। তোমরা থানায় যাবা, পুলিশ তোমাদের ব্যবস্থা নেবে। তোমাদের মারার জন্য আমরা আসি নাই। এই দেশ আইনের মাধ্যমে চলবে। তাদের বিচার হবে, বিচারের মাধ্যমে তাদের শাস্তি হবে।”

এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আসনটিকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত রাখার পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

এ বিষয়ে গেন্ডারিয়া থানার (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন। পরে থানা থেকে পুলিশ সদস্যরা গিয়ে তাঁদের নিয়ে আসেন।

ওসি বলেন, আটক ব্যক্তিদের কাছে সাদা পাউডারজাতীয় পদার্থ পাওয়া গেছে। সেগুলো হেরোইন কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

অপরাধ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল

    রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী:গ্রেপ্তারের নির্দেশ, মামলা না থাকলে ডিটেনশনের চিন্তা

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

    নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরার তুরাগ থানা পুলিশ

    বিএনপি’র ভুলের অপেক্ষা রাজনীতিতে!

    আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি

    সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

    আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

    ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ (সাতচল্লিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া


    • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪১
      সূর্যোদয়ভোর ৬:৫৬
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৪:০৩
      মাগরিবসন্ধ্যা ৬:৩১
      এশা রাত ৭:৪৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।