আজ | | | |

শিরোনাম :

দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি) ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

প্রকাশ: 8 November, 2026 5:50 pm

সখিপুর (টাংগাইল) প্রতিনিধি: জীবনের শেষ দিন পর্যন্ত দেশটার সেবা করে গেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি এয়ারকন্ডিশনের ভেতরে বসে না থেকে গেঞ্জি গায়ে কৃষকের সঙ্গে কোদাল মেরেছেন।

তার মৃত্যুর পর বঙ্গভবনের পাশে জনতা ব্যাংক শাখায় ২৪৬ টাকা জমা ছিল। সততা, নিষ্ঠা, কর্তব্য ও দেশপ্রেমে একটা উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাড়ে তিন বছরে দেশটাকে বিশ্বের বুকে সম্মানের দেশ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর চায়না সফরে গিয়েছিলেন এবং চায়না একটি বিরোচিত সংবর্ধনা দিয়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলেন। তার আগে কিন্তু চায়না বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল না। তিনি সৌদি আরবে গেলেন এবং বললেন আমার দেশ থেকে জনশক্তি নিতে হবে এবং সৌদি আরবের বাদশা রাজি হয়ে গেলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কল্যাণে চল্লিশ লক্ষ মানুষ সৌদি আরবে কাজ করেন। তার রোপিত নিমগাছ সৌদিতে জিয়া গাছ নামে পরিচিত।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, ৭ ই নভেম্বর জেগে উঠলো বাংলাদেশ। সিপাহী জনতা মিলে বাংলাদেশ জেগে উঠলো। বাংলাদেশে একটা বিপ্লব ঘটলো। সেই বিপ্লবের মহানায়ক মেজর জেনারেল জিয়াউর রহমান। তারপর বাংলাদেশের মানুষ তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করেছিলেন। শুরু হলো উন্নয়ন কর্মকান্ড। তিনি গণতন্ত্র ফেরত দিলেন । সকল রাজনৈতিক দল পুন:গঠিত হলো এবং সারা বাংলাদেশে শুরু হল উন্নয়নের কর্মকাণ্ড। মেজর জেনারেল জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট থেকে মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষণাটি দিয়েছিলেন সেখানেই তিনি নির্মমভাবে শাহাদাত বরণ করলেন। তিনি শাহাদত বরণের পর তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারাটি জীবন গণতন্ত্র এবং দেশটা গড়বার জন্য কাজ করেছেন। তাদের সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান দেশটাকে গড়বার জন্য সকাল ০৮ টা থেকে মধ্যরাত অব্দি পর্যন্ত কাজ করে যাচ্ছেন। তার সহকর্মী হিসেবে সখিপুর বাসাইল ঢাকা সহ সব জায়গায় আমিও কাজ করে যাচ্ছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার সখিপুর কে মূল্যায়ন করে সখিপুরকে থানা করেন এবং সখিপুরের পাহাড় কাঞ্চনপুরে বিমান বাহিনী ঘাঁটি প্রতিষ্ঠা করেছেন। ইতিমধ্যে সখিপুর বাসাইলের অসংখ্য স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের চারতলা ভবনের কাজ শুরু হয়েছে। ইমাম-মুয়াজ্জিন, মসজিদের খাদেম, মন্দির প্যাগোডার পুরোহিত সকলকে নিয়মিত বেতনের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান চতুর্দিক থেকে বাংলাদেশকে গড়বার জন্য কাজ করে যাচ্ছেন।

মন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, আমার এলাকার মানুষেরা তাদের পুরানো ভিটেতে ঘর দিতে গেলে বন বিভাগের কর্মকর্তারা বাঁধা দেয়। বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি, একটা মানুষকেও আর হয়রানি করবেন না। সখিপুরের মানুষ আর কোন হয়রানি সহ্য করবে না। বেআইনী আটিয়া বন অধ্যাদেশ বিলুপ্ত করার জন্য আমি সংসদে দুবার কথা বলেছি। মনে রাখবেন দেশটা এখন গণতান্ত্রিক দেশ। দেশটাকে গড়ে তুলবার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। জ্বালানী তেল খরচ করে বিরোধী দল লং মার্চ করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিরোধীদলকে গঠনমূলক সমালোচনা করার জন্য অনুরোধ জানান। পতিত পলাতক ফ্যাসিস্ট সরকারের দোসররা গার্মেন্টস শ্রমিকের মজুরির নামে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। এদের তালিকা করা হচ্ছে।মন্ত্রী বলেন, হাসিনা নাকি ডিসেম্বরে আসছে আসলে ফাঁসির কাস্টে দণ্ডিত হবে। আসলে তো আসবেনা দলীয় নেতাকর্মীদের উসকে দিচ্ছে। এদেশে আর কোন অরাজকতা হতে দেওয়া হবে না।

সখিপুর উপজেলা,পৌর বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ডাক বাংলো চত্বরে আলোচনা সভার অনুষ্ঠানে আজ রোববার (০৮ নভেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য উপস্থাপন করেন, উপজেলায় বিএনপির সাবেক সভাপতি মো: খোরশেদ আলম, সিনিয়র সহ সভাপতি মো: নাসির উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আকবর আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কবির হাসান, সাংগঠনিক সম্পাদক সিকদার মোঃ সবুর রেজা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক ফরহাদ ইকবাল, সদস্য সচিব মোঃ নাসির উদ্দিন আহমেদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলায় বিএনপি সাবেক সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি বিএম বজলুর রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক মো: আযম, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানভীর হাসান শহীদ,সদস্য সচিব জাহাঙ্গীর বিশ্বাস,উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান খান, পৌর ছাত্রদলের সভাপতি মোর্শেদ ইসলাম অন্তর সহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ প্রমুখ।

এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান এমপি ৫৫তম জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষে শোভাযাত্রা পতাকা উত্তোলন ও উপজেলা হলরুমে আলোচনা সভায় অংশগ্রহণ করেন

ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশের ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)

    আদিতমারীতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

    একটি উজ্জ্বল দৃষ্টান্ত পৃথিবীর বুকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ নতুন চিকিৎসকের যোগদান, হাসপাতাল পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল ইসলাম।

    কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।