আজ | | | |

শিরোনাম :

ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

ডিজিটাল অর্থনীতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে প্রস্তুত করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

প্রকাশ: 31 October, 2026 8:47 am

আগামী ৫ বছরে জিডিপিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করা এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক শিক্ষার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে। ডিজিটাল অর্থনীতির বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।

শনিবার (৩১ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত ‘Academia–Industry Collaboration’ শীর্ষক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বর্তমান সরকার বিশেষকরে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অন্যতম লক্ষ্য বাংলাদেশকে একটি শক্তিশালী, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল অর্থনীতির দেশে পরিণত করা। সরকার দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে চায়। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বিশেষ করে প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

ডিজিটাল অর্থনীতি গঠনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, রোবোটিকস, অটোমেশন, ডেটা সায়েন্স ও ন্যানোটেকনোলজির মতো আধুনিক ও যুগোপযোগী বিষয়ে বিভাগ চালু করা উদ্যোগ নেয়া হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

তিনি বলেন, বর্তমান সরকার শুধু পরিকল্পনা গ্রহণ কিংবা বক্তব্য প্রদানের মধ্যে নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখতে চায় না; বরং দৃশ্যমান ও বাস্তবমুখী উদ্যোগের মাধ্যমে ডিজিটাল অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে চায়। প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং তরুণ উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করাই সরকারের লক্ষ্য। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে সরকারের ডিজিটাল রূপান্তর কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তরুণ উদ্যোক্তা সৃষ্টি ও প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, বরং দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে চায়। সরকারের ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ডের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সৃজনশীল অর্থনীতির বিকাশে মোট ৮০০ কোটি টাকার উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এর মধ্যে ৩০০ কোটি টাকা সরাসরি বরাদ্দের প্রস্তাব এবং আরও ৫০০ কোটি টাকা করপোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) খাত থেকে সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এসব উদ্যোগ তরুণদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তব ব্যবসায়িক উদ্যোগে রূপান্তর এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হতে পারে।

প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক ড. মামুন বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী প্রতিবছর তথ্যপ্রযুক্তি খাতে দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোকে শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠ্যক্রম আধুনিকায়ন, দক্ষতা উন্নয়ন এবং বাস্তবমুখী প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ, গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পে অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে।

স্মার্ট এআই সিটি গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নগর ব্যবস্থাপনা ও ডিজিটাল অর্থনীতির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশকেও এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। স্মার্ট এআই সিটির ধারণাকে বাস্তবে রূপ দিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অব থিংস (IoT), বিগ ডেটা এবং আধুনিক ডিজিটাল অবকাঠামোর সমন্বয় প্রয়োজন। এর মাধ্যমে নগর ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সেবাকে আরও আধুনিক, স্বচ্ছ ও কার্যকর করা সম্ভব।

ডিজিটাল শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, স্মার্ট শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা এবং আধুনিক শিক্ষাসামগ্রীর ব্যবহার বাড়াতে হবে। শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিবেচনাধীন ‘One Teacher, One Tab’ উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাদান পদ্ধতি আরও প্রযুক্তিনির্ভর ও কার্যকর হয়ে উঠতে পারে। একই সঙ্গে ডিজিটাল শিক্ষাসামগ্রী তৈরি ও ব্যবহারে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন।

তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সুফল দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে দিতে হবে। বিশেষ করে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য উচ্চগতির ইন্টারনেট ও আধুনিক ডিজিটাল শিক্ষার সুযোগ নিশ্চিত করা জরুরি। এজন্য বর্তমান সরকার আগামী দুই বছরের মধ্যে ৯০% এলাকায় ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট সেবা ভবিষ্যতের শিক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থাকে আরও গতিশীল করতে পারে।

প্রযুক্তিপণ্যের সহজলভ্যতা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নির্বাচিত তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর করহার হ্রাস ও কর-সুবিধার উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের ব্যবহার সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তি শিল্পের বিকাশ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির পরিবেশ আরও শক্তিশালী করা প্রয়োজন।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতে সহজ শর্তে অর্থায়ন, কর-সুবিধা, প্রযুক্তিগত সহায়তা এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ সৃষ্টি করা গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত হবে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ডিজিটাল অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পারে।

বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন ছাড়া প্রযুক্তিনির্ভর অর্থনীতির কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিল্পপ্রতিষ্ঠানের অভিজ্ঞতা এবং সরকারের নীতিগত সহায়তার সমন্বয়ে নতুন প্রযুক্তি উদ্ভাবন, স্টার্টআপ প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু পাঠদান ও সনদ প্রদানের প্রতিষ্ঠানে সীমাবদ্ধ না রেখে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ এবং GoPlane Limited-এর মধ্যে একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতা জোরদারের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের আয়োজন করা হয়। এ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন, দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী। এ ছাড়া GoPlane Limited-এর পরিচালক মো. রইসুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক মির্জা আসিফ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকা প্রধান খবর বাংলাদেশ শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাকায় গ্রাম পুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু; পরিবারকে আর্থিক সহায়তা ও চাকরির ঘোষণা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ইতিহাস বিকৃতি রোধে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানাতে হবে: প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে ৫৫তম জাতীয় সমবায় দিবসে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    আগামী জানুয়ারি মাসের মধ্যে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে আইসিটি ও ভাষা শিক্ষা কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন।

    ঢাকা মহানগর দক্ষিণ বিএনপিতে যুক্ত হচ্ছে আরও মুখ

    পার্বত্য অঞ্চলের কৃষকদের ভাগ্যোন্নয়নে কফি ও কাজুবাদাম চাষের অপার সম্ভাবনা: মন্ত্রী সাচিং প্রু এমপি

    নারীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় উইমেন স্কোয়াডের বিশেষ সেশন অনুষ্ঠিত

    ওপার থেকে বিপুল অর্থ বিনিয়োগ করে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা: মীর সরফত আলী সপু

    দক্ষ প্রকৌশলী, উন্নত দেশ’ প্রতিপাদ্যে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে আইডিইবি

    আজ খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু

    জাতীয় সংসদের ৪র্থ অধিবেশন উপলক্ষে ডিএমপির গণবিজ্ঞপ্তি

    রাষ্ট্রপতির সঙ্গে চীনা মন্ত্রীর সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং

    চীনের রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের সাথে স্থানীয় সরকার বিভাগের বৈঠক: অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

    পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল:আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী

    শিক্ষাক্ষেত্রে ভৌগোলিক বৈষম্য দূর করতে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পদ এখন ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ হবেন ‘গ্রাম পুলিশ’

    ইশরাক হোসেনকে সভাপতি করে বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি

    কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

    ৫০ নং ওয়ার্ডের মুন্সী মার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী ও মাদক ডিলার নিলয়ের আস্তানায় বিএনপি নেতা সালাম সরকারের নেতৃত্বে আকস্মিক অভিযান

    মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজস্ব বৃদ্ধিতে চিংড়ি মহাল পুনর্গঠনের সিদ্ধান্ত: আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত

    সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত

    স্থানীয় নির্বাচনে বিএনপির নেতারা আলোচনার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করবেন: ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী

    পাশাপাশি শ্রমিকদের কল্যাণ এবং রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সরকার :

    কাওরানবাজার এলাকা থেকে এক ছিনতাই কারিকে আটক করেছে এসআরইউ, ডিএমপি

    ইশরাকের অভিযানের পর বদলে যাচ্ছে গেন্ডারিয়ার ঘুণ্টিঘর, তৈরি হচ্ছে ২৬ ফুট সড়ক

    মোটরসাইকেল চালকদের জন্য সুখবর;জটিলতা দূর করতে সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ সংশোধন করেছে সরকার


    • রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫১
      সূর্যোদয়ভোর ৭:০৮
      যোহরদুপুর ১২:৪২
      আছরবিকাল ৩:৫৩
      মাগরিবসন্ধ্যা ৬:১৬
      এশা রাত ৭:৩৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।