
রাঙ্গামাটি, ১৩ নভেম্বর, ২০২৬:-প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুপ্রেরণায় দেশের কিশোর ও তরুণ প্রজন্ম অদূর ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
আজ শুক্রবার রাঙ্গামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে ‘সিলেট ও চট্টগ্রাম বিভাগীয় ট্যালেন্ট হান্ট ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল স্পেশাল অলিম্পিকসকে নিছক একটি ক্রীড়া প্রতিযোগিতা হিসেবে না দেখে, একে সাম্য, সম্প্রীতি, আত্মবিশ্বাস ও সুপ্ত প্রতিভা বিকাশের এক অনন্য মাধ্যম হিসেবে অভিহিত করেন। আঞ্চলিক এই ক্রীড়া আসরের সার্বিক সাফল্য কামনা করে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমেই বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদরা নিজেদের সক্ষমতা প্রমাণ করার সুযোগ পাচ্ছে।
পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জানান, উন্নয়নকে মূলমন্ত্র ধরেই দেশের তিন পার্বত্য জেলায় স্থায়ী শান্তি, নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সর্বস্তরের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে পাহাড়ের প্রতিটি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং পিছিয়ে পড়া প্রান্তিক মানুষদের মূলধারায় যুক্ত করার মাধ্যমে ধাপে ধাপে সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও উল্লেখ করেন যে, ‘উন্নয়নের মাধ্যমে শান্তি’ (পিস থ্রু ডেভেলপমেন্ট), ‘উন্নয়নের মাধ্যমে নিরাপত্তা’ (সিকিউরিটি থ্রু ডেভেলপমেন্ট) এবং ‘উন্নয়নের মাধ্যমে সম্প্রীতি’ (হারমোনি থ্রু ডেভেলপমেন্ট)—এই তিনটি মূল দর্শনকে সামনে রেখে সরকার এগিয়ে যাচ্ছে। বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের যে জাতীয় প্রত্যয় নেওয়া হয়েছে, পার্বত্য অঞ্চলের সম্প্রীতির জনপদগুলো তাতে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি দৃঢ় বিশ্বাস প্রকাশ করেন।
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিভাবান বিশেষ ক্রীড়াবিদরা অংশ নিচ্ছেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সভাপতি দীপন তালুকদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩০৫ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ (বিএসপি, এএফডব্লিউসি, পিএসসি), রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তারিক সেকান্দর এবং রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ, রাঙ্গামাটি সাব-চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সুবর্ণা চাকমা।
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১১ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫১ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ |
| এশা | রাত ৭:৩২ |