
১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। গোপন সংবাদের প্রেক্ষিতে এসআরবি-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১১ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ২০:২০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন কুমারখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের অন্তর্গত বাটিকামারা গ্রামের জনৈক সিরাজুল হক এর আম বাগানের পূর্ব পাশে” মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন’সহ আসামী-১। মোঃ আশিক হোসেন (২৮), পিতা- আব্দুল্লাহ মন্ডল, মাতা- মালেকা খাতুন, সাং- দড়িকোমড়পুর ১নং ওয়ার্ড, ইউপি-নন্দলালপুর, ২। মোঃ মামুন শেখ (৩৪), পিতা- মৃত চাঁদ আলী শেখ, মাতা- আসমা খাতুন, সাং- শিলাইদহ ৫নং ওয়ার্ড, ইউপি-শিলাইদহ, উভয় থানা-কুমারখালী, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতসহ আসামীদ্বয়ের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার কুমারখালী থানায় মামলা রুজু করা হয়।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫৩ |
| সূর্যোদয় | ভোর ৭:১১ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৪ |
| এশা | রাত ৭:৩২ |