
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে এসআরবি নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১০ নভেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ১৯:৫০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন ফিলিপনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ দফাদার পাড়া গ্রামের শফি কবিরাজের বসতবাড়ির পশ্চিম পার্শ্বে ইটের রাস্তার উপর” একটি অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে ০১ (এক) টি লোহার তৈরি বিদেশী রিভলবার, ০২ (দুই) রাউন্ড গুলি, ০১(এক) রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, ০১টি পুরাতন বাটন মোবাইল ফোন ও ব্যবহৃত ০১ (এক) টি সীম’সহ আসামী- মোঃ শিহাব উদ্দীন (৫৪), পিতা- মৃত তফিল উদ্দীন প্রামাণিক, মাতা- জুবেলা খাতুন, সাং- দফাদার পাড়া ৩নং ওয়ার্ড, ইউনিয়ন-ফিলিপনগর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫২ |
| সূর্যোদয় | ভোর ৭:০৯ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫২ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৫ |
| এশা | রাত ৭:৩৩ |